রায়ানের পাশে থাকার প্রতিশ্রুতি পারুলের! একরাতের মধ্যে কামাল করলো পারুল! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে নাটকে নন্দিনীর চরিত্রের জন্য সবাই অভিনয় করতে চায়। বিশেষ করে শিরিন। কিন্তু রায়ান স্পষ্ট জানিয়ে দেয় এইক্ষেত্রে রায়ান কোনো চিটিং করবে না। যে ভালো করে চরিত্র রপ্ত করতে পারবে তাকেই সেই চরিত্র দেবে রায়ান। কিন্তু রায়ানের মনে মনে নন্দিনীর চরিত্রের জন্য একটা ছবি আগে থেকেই ভেসে ওঠে।

পরের দিন কলেজে রায়ান সবার অডিশন নেবে বলে জানিয়ে দেয়। সবাই রায়ানকে চেপে ধরে নাটকের পাঠ পাওয়ার জন্য। কিন্তু রায়ান জানিয়ে দেয় অডিশনে যে ভালো করবে তাকেই উপযুক্ত পাঠ দেওয়া হবে। এরপর একেক করে শুরু হয় অডিশন। কলেজের প্রফেসরও অডিশন দেয়। রায়ান সবাইকে সবার যোগ্যতা অনুযায়ী পাঠ দেয়।
এদিকে নন্দিনীর পাঠ কাকে দেওয়া হবে সেই নিয়েই চিন্তায় পড়ে যায় সবাই। এরপর এক এক করে শুরু হয় অডিশন। একজনের অভিনয়ও পছন্দ হয়না কারোর। তারপর আসে শিরিন। শিরিন একমাত্র গোটা পাঠ এতক্ষণে মুখস্ত বলতে পেরেছে। কিন্তু রায়ান মনে তো অন্য ছবি ভেসে উঠেছে। এরপর পারুল এসে অডিশন দিতে। পারুল নিজের মতন করে নিজের ভাষায় ডায়ালগ বলতে থাকে। আর সবাই হেসে ওঠে, শিরিন ভাবে এবারে তো সেই নন্দিনীর চরিত্রে অভিনয় করবে। কিন্তু রায়ান জানিয়ে দেয় পারুলই হবে নন্দিনী।
আরও পড়ুনঃ রাণীমার রোষের মুখে ফুলকি! রাজপ্রাসাদে পা রাখতেই নেমে এলো অন্ধকার! প্রতিশোধ নিতে একি করলেন রাণীমা! ফাঁ’স আজকের পর্ব
আর এই কথা শুনে তো শিরিন ভীষণ রেগে যায়। রায়ানকে আড়ালে নিয়ে গিয়ে বলে শিরিন তার প্রেমিকা, সে এভাবে তাকে বাদ দিয়ে পারুলকে নন্দিনীর করতে পারে না। কিন্তু রায়ান বলে সে নাটক নিয়ে কোন আপোষ করতে রাজি নয়। যেই চরিত্রে যাকে মানায় সেখানে রায়ান তাকেই বেছে নেবে। রায়ানের এই কথায় শিরিন তো খুবই রেগে যায়। আর মনে মনে ঠিক করে নেয় পারুলের উপর এই প্রতিশোধ নেবে। আর পরেরদিন যখন রায়ান নাটকের সেট তৈরির জন্য শিরিনের সাহায্য চায় তখন শিরিন রাগে রায়ানের হাত ছেড়ে দেয়। কিন্তু পারুল কথা দেয় সে রায়ানের পাশে থাকবে।

