পারুলের গলা নকল করে বসু বাড়ির সর্বনাশ করলো তূর্য! মাটিতে মিশে গেল দাদুর মান সম্মান! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শ্রীতমার কথা শুনে পারুল ঠিক করে নেয় ওই লোকটিকে হাতেনাতে ধরতে হবে। যেন ঐ লোকটি আর কোনোভাবে কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। আর তুর্য জানতো পারুল অন্যের বিপদে দেখে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারবে না। পারুল রায়ানকে বলে পারুলের একাউন্ট খুলে দিতে ওই ডেটিং অ্যাপে। তারপর পারুল ওই লোকটিকে ডেকে দেখা করতে বলবে আর তখনই রায়ানরা তাকে ধরবে। তুর্যর প্ল্যান মতনই এগোচ্ছিল সবকিছু।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

ওদিকে পারুল কলেজ থেকে বাড়ি ফিরে এলেও রায়ান আসেনি দেখে দাদু অবাক হয়ে যায়। দাদু পারুলের কাছে জানতে চায় রায়ানের দায়িত্ব পারুলকে দিয়েছিলেন তিনি কিন্তু রায়ান কোথায়? তখন পারুল জানিয়ে দেয় রায়ান তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে পারুল যেন তার কোনো ব্যাপারে না থাকে, কলেজে পারুল যেন তার থেকে দূরে দূরে থাকে। পারুল অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু একটা মানুষকে কতবার বোঝানো যায়। এবার পারুলের আত্মসম্মানে আঘাত লাগছে। তাই পারুল রায়ানের আর কোন দায়িত্ব নেবে না। পারুলের মুখে এই কথা শুনে প্রথমে সবাই তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু পারুল বলে সে রায়ানকে অনেকবার বুঝিয়েছে। রায়ান মনে করছে পারুল তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তাই সেই আর রায়ানকে নিয়ে ভাবতে পারবে না।

অন্যদিকে তূর্য একটা একটা করে গুটি সাজাচ্ছে। পারুলকে গুটি করেই সে এগোবে মনোজিতের কাছে। আর তারপরেই বিপদে ফেলবে বসু বাড়ি এবং মনোজিৎকে। বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এমন প্ল্যান করেছে তুর্য যা ধরতে পারবেই না কেউ। এদিকে পারুল সন্ধেবেলা মনজিতের ঘরে চা দিতে গিয়ে কাকিমার সঙ্গে তার ঝামেলা হচ্ছে শুনে নেয়। তখনই বৌদি পারুলকে রায়ানের মা এবং তার শাশুড়ি মার বিয়ের সব গল্প বলে। কিভাবে দুই বোনের একই বাড়িতে বিয়ে হল, কিভাবে তারপর থেকেই কাকিমা মনোজিৎকে অপমান করে সবটা জানায় পারুলকে।

আরও পড়ুনঃ রাজবাড়ীতেই লুকিয়ে আছে আসল রহস্য! তারই ইঙ্গিত পেল ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

পারুল সবটা শুনে চলে আসে নিজের ঘরে। তারপর আবারও ওই একাউন্ট থেকে তুর্যর সাথে কথা বলতে থাকে। পারুল ভাবছে হয়তো ওই লোকটি পারুলের ফাঁদে পড়ে পারুলকে দেখা করতে বলবে এবং তখনই পুলিশ নিয়েই লোকটিকে ধরবে সবাই। কিন্তু তুর্য যে পারুলের থেকেও বেশি বুদ্ধি খাটিয়ে চলছে। সেটা পারুল বা কেউই বুঝতে পারছে না। এদিকে পরের দিন পারুলকে একটি হোটেলে দেখা করতে বলে লোকটি। পারুল ভাবে লোকটি হয়তো পারুলের পাতা ফাঁদে পা দিয়েছে। তাই রায়ানকে বলে সবাই মিলে পুলিশ নিয়ে চলে যায় সেই হোটেলে। এদিকে তুর্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পারুলের গলা নকল করে ফোন করে মনোজিৎকে। মনোজিত পারুলের বিপদের কথা ফোনে শুনতে পেয়ে চলে আসে ওই হোটেলে। আর সেখানেই ঘটে বিপত্তি দেখা যাক আগামী পর্বে কি হবে।

Back to top button