রাজবাড়ীতেই লুকিয়ে আছে আসল রহস্য! তারই ইঙ্গিত পেল ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বাড়ির সবাই রাজি ধানুর বিয়েতে, আর ধানুও রাজি। তারপর রাণীমা রাজবাড়ীর গয়না দিয়ে ধানুকে আশীর্বাদ করেন। সবাই তো ভীষণ খুশি। এবারে বাড়িতে ধানুর বিয়ের সানাই বাজলো। ধানু তো এখনো বিশ্বাস করতেই পারছে না সত্যি সত্যি তাকে বিয়ে করতে রাজপুত্র আসছে।অন্যদিকে রুদ্র কাগজটা হাতে পেয়ে অবাক হয়ে যায়। সেখানেই লেখা ছিল ফুলকির জন্ম পরিচয়। সেই কাগজেই লেখা ছিল ফুলকি হলো আসলে ওই রাজমহলের রাজকন্যা। তাই রিকির সাথে মিলে নতুন প্ল্যান সাজানোর কথা ভাবে।

Bengali serial

এদিকে ধানু তো রাজপুত্রের সাথে বিয়ে ঠিক হওয়ার কথা শুনে অজ্ঞানই হয়ে যায়। সবাই মিলে কোনরকমে ধানুর জ্ঞান ফিরিয়ে আনে। কিন্তু এত সবকিছু তাড়াতাড়ি হচ্ছে দেখে একটু চিন্তায় পড়ে যায় রোহিত। কিন্তু রাজবাড়ীতে বিয়ে ঠিক হয়েছে দেখে, ধানু নিজের চাল চলন বদলানোর চেষ্টা করে। যা নিয়ে সবাই তাকে ক্ষ্যাপাতে থাকে। রাজবাড়ীতে বিয়ে ঠিক হবার সাথে সাথেই রাণীমার মত আচরণ করতে শুরু করে দিয়েছে ধানু।

তারপর রায়চৌধুরী বাড়ির সবাই মিলে যায় রাজবাড়ীতে। বিশাল রাজবাড়ী দেখে তো সকলেরই মাথা ঘুরে যায়। নিজেদের মতো সাধ্য অনুযায়ী রাজবাড়ীর সবার উপহার নিয়ে যায় ফুলকিরা। তাদের অনেক আদর যত্ন করে আপ্যায়ন করা হয়। এই প্রথমবার এত বড় রাজবাড়ী দেখছে সবাই, তাই বেশ অবাক হয়ে দেখতে থাকে। এরপর প্রথমে রানীমার কথা অনুযায়ী ফুলকিদের সবাইকে নিয়ে যাওয়া হয় বাড়ির কুলো দেবতা নৃসিংহ দেবের সামনে। ঠাকুর প্রণাম করে তারপরে বাকি কথা এগোবেন তারা।

আরও পড়ুনঃ সিচুয়েশনশিপ থেকে সুগার ড্যাডি! বর্তমান সমাজের বিভিন্ন ট্রেন্ডস ফুটে হচ্ছে ধারাবাহিকের পর্দায়! বাস্তব দেখাচ্ছে পরীনিতা!

ভগবানের দেখা পেয়ে ফুলকির মনের ভেতরটা কেমন উথাল পাথাল করতে থাকে। ভগবানের কাছে সে প্রথমবার নিজের জন্মদাত্রী মায়ের জন্য কিছু চায়। তখনই ফুলকির আসল মা ফুলকির আসার আভাস পেয়ে ছুটে আসে। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাড়ায় ছোট রাণীমা। এরপর ফুলকি রোহিতকে বলে রানীমা সামনে আসায় তার যেন খুব আপন বলে মনে হল। কিন্তু কেন এমন হলো সে বুঝতে পারছে না।

Back to top button