ইউনিভার্সিটিতে পা রাখতেই নতুন বিপদে পারুল! বন্ধুকে বাঁচাতে বিরাট ঝামেলায় জড়িয়ে পড়লো সে!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল তো তার কলেজের প্রফেসরের বাড়িতে আশ্রয় নিয়েছে। রায়ান পারুলকে ফোন করে সবটা বলে। তারপর রায়ান দাদুকে জানায় পারুল তাদের প্রফেসরের বাড়িতে আছে। এদিকে এই খবর শোনা মাত্রই দাদু ছুটে যায় সেখানে দেখা করতে।

সেখানে গিয়ে দাদু সরাসরি পারুলকে বলে এক্ষুনি পারুলকে তার সাথে ফিরে যেতে হবে। পারুলের জীবনে আগামীদিনে কি হবে সেই সিদ্ধান্ত নেবেন দাদু। পারুলের জন্য তিনি আর অপমানিত হতে পারবেন না। কিন্তু পারুল বুঝতে পারে না কি করা উচিত তার।
তারপর অনেক ভেবেই পারুল নিজের ক্যারিয়ারকে বেছে নেয়। সেই মুহূর্তেই দাদু পারুলের সাথে বসু বাড়ির সব সম্পর্ক শেষ করে চলে আসে। পারুল তো কান্নায় ভেঙে পড়ে। পারুলকে ভেঙে পড়তে দেখে তার পাশে দাঁড়ায় প্রফেসর। সবকিছু ভুলে পারুলকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে বলে।
আরও পড়ুনঃ শো করতে গিয়েই সর্বনাশ! মাথায় গুরুতর চোট! জড়িয়ে যাচ্ছে কথা! সংকটজনক অবস্থায় অনুরাগের ছোঁয়ার দীপা!
অন্যদিকে সবাই তো ভেবেছিল পারুল বাড়ি ফিরবে। কিন্তু বাড়িতে এসে দাদু সবাইকে জানিয়ে দেয় পারুল আর ফিরবেp না। এই কথা শুনে তো রায়ান শান্তি পায়। এদিকে দাদুর মুখের উপর এত বছরে কেউ না করেছে সেটা দেখে রায়ানের পিসি খুবই খুশি হয়। এদিকে কলেজে তো রায়ানের বন্ধুরা সবসময় সুযোগ পেলেই র্যাগিং করতে থাকে। ওমকার ফোন করে সে সব জানায় পারুলকে। তখন পারুলই ওমকারকে কথা দেয় সে নিজে শাস্তি দেবে এবারে সবাইকে।

