শো করতে গিয়েই সর্বনাশ! মাথায় গুরুতর চোট! জড়িয়ে যাচ্ছে কথা! সংকটজনক অবস্থায় অনুরাগের ছোঁয়ার দীপা!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতের অন্যতম জনপ্রিয় এবং দর্শকদের পছন্দের ধারাবাহিক হলো স্টার জলসার (Star jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দীর্ঘ কয়েক বছর ধরে ধরে স্টার জলসার (Star jalsha) পর্দায় এই ধারাবাহিক দাপিয়ে বেড়াচ্ছে। বহুবার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকটি এত বছর পুরনো হলেও এখনো ধারাবাহিক দর্শকের কাছে বেশ জনপ্রিয় এবং টিআরপি তালিকায় তার ফলাফল স্পষ্ট বোঝা যায়।
ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিতগুলিতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ যাকে আপনারা দীপার চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছেন। স্বস্তিকার বিপরীতে নায়কের চরিত্র সূর্যের ভূমিকায় রয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সম্প্রতি এই ধারাবাহিক ১০০০ পর্ব পূরণ করেছে। এই ধারাবাহিকের হাত ধরে সকলের কাছে পরিচিতি পেয়েছেন স্বস্তিকা। খুব অল্প বয়সেই অভিনেত্রী জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শক মহলে।
তবে সম্প্রতি অভিনেত্রীর সাথে ঘটে গিয়েছে বিরাট বড় দুর্ঘটনা। অভিনেত্রীর জীবনে এমন কিছু হতে পারে তা সত্যি ভাবতে পারেনি কেউ। এমনকি শুটিং করতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে তার। নাচ গানের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল স্বস্তিকার। অভিনয় করার জন্য দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে কলকাতাতে আসতেন।
গত বৃহস্পতিবার মেদিনীপুরে শো করতে গিয়েছিলেন তিনি। সেখানেই মঞ্চে ওঠার সময় মাথায় গুরুতর চোট পান। তখন সেভাবে কিছুই বুঝতে পারেননি। এরপর শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর অভিনেত্রী অনুভব করেন, মাথায় বেশ ব্যথা। তাই নিয়েই সিরিয়ালের শুটিংয়ের জন্য তৈরি হয়ে সেটে পৌঁছেও যান। কারণ, স্বস্তিকা বেশ ভালোই জানেন, সিরিয়ালের ক্ষেত্রে এপিসোডের চাপ থাকে, তাই শ্যুটিং বন্ধ করা চাপ।
আরও পড়ুনঃ সেলাইয়ের সুতোয় বাঁধা পারুলের স্বপ্ন! ভাঙা ঘরে সেলাই মেশিনের সামনে চলেছে কঠিন লড়াই! আজ সফলতার শীর্ষে ঈশানী চট্টোপাধ্যায়!
তবে বেলা বাড়ার সঙ্গে তাঁর মাথার ব্যথা কাঁধেও ছড়িয়ে পড়ে। লম্বা সংলাপ বলতে গিয়ে কথাও জড়িয়ে যেতে থাকে তাঁর। এরপরই দেরি না করে স্বস্তিকা পরিচালকের কাছ থেকে ছুটি নিয়ে পৌঁছে যান স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে। যদিও তারপর কি হয়েছে সে কথা জানা যায়নি।

