নিম ফুলের মধুতে মহা ধামাকা! স্মৃতি ফিরে এল পর্ণার! ভয় কেঁপে উঠলো মৌমিতা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। চলতি সপ্তাহে বেঙ্গল টপারের খেতাব ফিরে পেয়েছে ধারাবাহিকটি। প্রতি সপ্তাহেই ধারাবাহিকে আসছে একের পর এক নতুন নতুন টুইস্ট। যার কারণে দিনে দিনে অপ্রতিরুদ্ধ হয়ে দাঁড়াচ্ছে নিম ফুলের মধু। বর্তমানেও বর্ষার পর বুবাইকে নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। অভিজিতের মৃত্যুর, বুবাইয়ের কোমায় চলে যাওয়ায় সব মিলিয়ে জমজমাট নিম ফুলের মধু।
ইতিমধ্যেই ধারাবাহিকে স্মৃতি হারিয়েছে পর্ণা। ঈশা, সুইটি এবং মৌমিতার সমস্ত চক্রান্ত ধরে ফেলার কারণে দত্ত বাড়ির ছাদে মৌমিতা আর সুইটির সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় পর্ণার। আর তখনই মৌমিতা ছাদ থেকে ঠেলে ফেলে দেয় পর্ণাকে। তারপরই ডাক্তার জানান পর্ণা সুস্থ হয়ে গেছে কিন্তু সে তার স্মৃতি হারিয়েছে। এখন পর্ণার মনে হচ্ছে সে একজন কলেজ পড়ুয়া। স্ত্রীর এরূপ পরিস্থিতি দেখে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল সৃজন। কিন্তু সেখানে মনের জোর দেখায় ছোট্ট পুঁটি। সে বাবাকে বলে মা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে আর যতক্ষণ না মা সুস্থ হচ্ছে ততক্ষণ তাদের সকলকে চালিয়ে যেতে হবে অভিনয়। স্মৃতি সুস্থ করার জন্যই তারপর থেকে নতুন প্ল্যান করে সৃজন। যদিও তারপরও পর্ণাকে বহুবার মারার চেষ্টা করেছে ঈশা, মৌমিতা আর অয়ন। কিন্তু লাভের লাভ হয়নি কখনও। বারবার প্রাণে বেঁচে গেছে পর্ণা।
তবে স্মৃতি হারিয়ে গেলেও একইরকম আছে পর্ণার বুদ্ধি। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে বুবাই আর অভিজিতের দোষীদের শাস্তি দিতে মরিয়া হয়ে উঠেছে পর্ণা। পুঁটির সাহায্যে থানা থেকে এফআইআর কপি বের করে এসেছিল যে। যদিও আহিরের উকিল প্রমাণ হিসেবে এফআইআরের কার্বন কপিটাকে একেবারেই গ্রাহ্য করেনি। কিন্তু তাতেও হার মানেননি পর্ণা। চালিয়ে যায় লড়াই। কিন্তু প্রমাণ জোগাড় করতে গিয়ে পর্ণার যখন একেবারেই নাজেহাল পরিস্থিতি তখনই জ্ঞান ফিরে বুবাইয়ের। যদিও বুবাই যাতে কোর্টে সাক্ষী দিতে না যার তার জন্য যথেষ্ট চেষ্টা করছিল ঈশা।
অয়ন আর মৌমিতার হাতে ১৫ লক্ষ টাকা তুলে দিয়ে সে বলেছিল যেভাবেই হোক বুবাইকে আটকাতে হবে। স্বাভাবিকভাবেই ঈশার কথা অনুযায়ী কাজ করেছিল মৌমিতা আর অয়ন। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। মা বাবার চোখ এড়িয়ে সময় মতো কোর্টে পৌঁছে যায় বুবাই। কোর্টে গিয়ে আহিরের বিরুদ্ধে সাক্ষী দেয় সে। এমনকি শুধু বুবাই নয়, অভিজিৎ আর বুবাইকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে সিবিআই দফতরের নার্স এবং অ্যাক্সিডেন্টের দিন কর্মরত অফিসাররা। এত সাক্ষী প্রমাণ দেখে নাজেহাল হয়ে পড়ে আহির আর তার উকিল। আকাশ বাবুও বুঝে যায় তার ছেলেকে আর বাঁচানো সম্ভব নয়। মহামান্য বিচারপতিও শাস্তি দেয় আহিরকে। থোঁতা মুখ ভোঁতা হয়ে যায় ঈশার।
আরও পড়ুন: জমজমাট এই সপ্তাহের টিআরপি তালিকা! দ্বিতীয় স্থান দখল করল শুভ বিবাহ! প্রথম পাঁচে উঠে এলো রোশনাই!
স্মৃতি ফিরে এল পর্ণার
তবে বুবাইয়ের কেস মিটলেও দর্শকরা বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে স্মৃতি ফিরবে পর্ণার। এবার অবশেষে ঘটল অপেক্ষার অবসান। জানা যাবে এবার স্মৃতি ফিরবে পর্ণার। সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছ ধারাবাহিকের নতুন চমক। যেখানে দেখা গেছে পর্ণা স্বপ্নে দেখছে সৃজনের সঙ্গে তার বিয়ে হচ্ছে। এরপরই ঘুম ভেঙে যায় পর্ণা। পর্ণার কোন সমস্যা হচ্ছে কিনা জানার জন্য ডাক্তারের কাছে যায় দত্ত বাড়ির সকলে। ডাক্তার জানান পর্ণার স্মৃতি এবার একটু একটু করে ফিরছে। কথাটা শুনেই বেজায় খুশি হয় সৃজন আর পুঁটি। কপালে চিন্তার ভাঁজ পড়ে মৌমিতা আর অয়নের। তবে কি এবার পর্ণার স্মৃতি ফিরে আসবে? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

