ছোটকার অ্যাক্সিডেন্টের দায় নিলাঞ্জনার উপর! তার ওপর লাগা বৈধব্য যোগের অপবাদ সরিয়ে ছোটকাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা সৃজন পর্নার

বর্তমানে বাংলার ধারাবাহিক জগতে শুরু থেকে শেষ সবটাই যার উপরে নির্ভর করে সেটি হলো টিআরপি। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি সেই ধারাবাহিকের টিকে থাকার ক্ষমতাও তত বেশি। ধারাবাহিক কতটা জনপ্রিয় সেটি বিচার করতে গেলে সেটি মানুষের সঙ্গে দর্শকদের ইমোশনের সঙ্গে কতটা জড়িয়ে রয়েছে তার থেকেও অনেক বেশি করে দেখা হয়, তার টিআরপি। এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি কম থাকায় মুখ থুবড়ে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে।

এখনো পুরাতন তশমাটা পায়নি এই ধারাবাহিক। ২০২২ সালের শেষে শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। মাস তিনেকের মধ্যেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের দেখানো সিন গুলি নজর কাড়ছে দর্শকদের। শাশুড়ি-বৌমার সম্পর্কের টানাপোড়েন পছন্দ করছে দর্শক। তবে এবার যে মোড় এসেছে তাতে খেলা আরও জমবে।

বর্তমানে টিআরপির দিক থেকেও টপ করছে এই ধারাবাহিক। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে থাকছে ধারাবাহিকটি। ধারাবাহিকটির একটি বড় গুণ হলো এখানে একটি ট্র্যাক এক সপ্তাহের বেশি সময় ধরে চলে না। তাই একঘেয়ে মনে হয় না দর্শকদের। নিত্যনতুন বিষয় গুলি দেখতে দর্শকরা বেশ পছন্দ করেন ফলে টিআরপিও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পায় যা দেখে নতুন রহস্যের গন্ধ ইতিমধ্যেই পেতে শুরু করে দিয়েছেন দর্শক মহল। বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে পর্ণার সব সময় পাশে থেকেছে সৃজনের ছোটকা। আর এইবার সেই ছোটকার সঙ্গে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হল গাড়ির সাথে এক্সিডেন্ট। যার ফলে মৃত্যু শয্যায় সৃজনের ছোটকা।

সৃজনের বাড়ির লোকজন বরাবরই কুসংস্কারে বিশ্বাসী। এই অ্যাক্সিডেন্টের জন্য ছোটকার বউ নীলাঞ্জনা কে দোষারোপ করতে থাকে সৃজনের জেঠু এবং সৃজনের মা। সৃজনের মা ধাক্কা মেরে তাকে বাড়ির বাইরে বার করে দিতে চায়। এমন সময় নীলাঞ্জনা কে এসে ধরে পর্ণা। সব সময় অন্যায়ের প্রতিবাদ করে নির্দোষের পাশে এসে দাঁড়িয়েছে সে এবারেও তার অন্যথা হলো না। পর্ণা এবং সৃজন সবার সামনে প্রদীপের ওপর হাত রেখে প্রতিজ্ঞা করে তারা প্রমাণ করে দেবে এই সমস্ত কুসংস্কারের থেকে ভালোবাসার জোর অনেক বেশি। এরপর কি হবে তা জানতে দর্শকদের নজর রাখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিকে।

Back to top button