বিয়ের পিঁড়িতে সৃজন-পর্ণা! তবে কি স্মৃতি ফিরল পর্ণার?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের, তবে যত দিন এগিয়েছে ততই ধারাবাহিকে এসেছে নতুন নতুন চমক। পর্ণা আর সৃজনের ভালোবাসায় লেগেছে নতুন মোড়ক। ধারাবাহিকটিতে পর্ণা এবং সৃজনের জুটি শুরুর থেকেই ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে পর্ণার স্মৃতি চলে যাওয়ার পর থেকেই পল্লবী শর্মার (Pallavi Sharma) সঙ্গে অভিনেতা রুবেলের দাসের (Rubel Das) অন স্ক্রিন রসায়ন পর্দায় নিয়েছে নতুন মোড়।
ধারাবাহিকে দেখা গেছে সৃজনের কোলে চেপেই বাবার স্থানে জল ঢালতে যায় পর্ণা। আর মহাদেবের কাছে প্রার্থনা করে সৃজনের যেন সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এদিকে সৃজনও ভগবানের কাছে চায় পর্ণার যেন স্মৃতি ফিরে আসে। এরপরই বাড়ি ফিরে যায় সকলে। ঠাম্মি পর্ণাকে বলেন সৃজনকে প্রমাণ করতে। যার তীব্র প্রতিবাদ করে সৃজন। সে জানায় পর্ণা তার বন্ধু আর বন্ধুদের মধ্যে বড় ছোট হয়না।

নিম ফুলের মধু আজকের পর্ব ৮ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 8 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে পর্ণার সঙ্গে দেখা করতে পর্ণার ঘরে যায় সৃজন। তখনই সৃজনের পা ছুঁয়ে প্রমাণ করে পর্ণা। সৃজন জিজ্ঞাসা করে কেন পর্ণা তার পা ছুঁয়ে প্রমাণ করল? যার উত্তরে পর্ণা জানায় সে ঠাম্মি বা কারুর কথায় নয়, নিজের মন থেকে প্রমাণ করতে ইচ্ছা হল বলে সে প্রমাণ করেছে। পর্ণার কথা শুনে ভীষণ ভালো লাগে সৃজনের। এরপরই পর্ণাকে ঘুমিয়ে পড়তে বলে বেরিয়ে যায় সৃজন।
সৃজনের সঙ্গে বিয়ে হচ্ছে পর্ণার! পর্ণার স্মৃতি ঘিরে শুরু হল নতুন জল্পনা
পুঁটি ঘরে এসে পর্ণাকে ঘুমোতে দেখে পর্ণার মাথায় চুম্বন করে পর্ণার হাত ধরে ঘুমিয়ে পড়ে। তবে এরপরই পর্ণা স্বপ্ন দেখে তার বিয়ে হচ্ছে। কনের বেশে রয়েছে পর্ণা আর পর্ণার বিয়ের পিঁড়ি ধরে আছে পিকলু আর চয়ন। এরপরই পর্ণাকে জেঠু বলেন পান পাতা সরাতে। পান পাতা সরিয়ে পর্ণা দেখে বর বেশে রয়েছে সৃজন। সৃজনের মুখ দেখেই চমকে ওঠে পর্ণা। মনে মনে ভাবতে থাকে কেন সে এরকম স্বপ্ন দেখল!
আরো পড়ুন উল্টে গেল কমলিনীর পাশা! ঠাম্মি মেনে নিল মধুবনীকে!
পর্ণার ঘুম ভেঙে গেছে দেখে উঠে পড়ে পুঁটিও। এই জিজ্ঞাসা করে কি হয়েছে। তখনই পুঁটিকে সবটা বলে দেয় পর্ণা। পর্ণাকে ঘুম পাড়িয়ে সকলকে ডেকে আনে পুঁটি। সে জানায় মা বাবাকে নিয়ে স্বপ্ন দেখেছে। যে বাবার সঙ্গে মায়ের বিয়ে হচ্ছে। এই কথা শুনেই আনন্দে নেচে ওঠে সৃজন। সে বলে এবার হয়ত পর্ণার পুরোনো স্মৃতি মনে পড়বে। চয়ন বলে ডাক্তারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। তাহলে কি সত্যিই সবটা মনে পড়ে যাবে পর্ণার? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

