আবার কাছাকাছি সৃজন পর্ণা, শাড়ির কথার নতুন থিম বারো মাসে তেরো পার্বণ! পর্ণার প্ল্যানে জল ঢালতে শুরু ইশার নতুন চক্রান্ত!

যে রাঁধে সে চুলও বাঁধে। এই উক্তিটিকে একেবারে সফল করে তুলেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। মেয়েরা যে চাইলেই আজকাল অনেক কিছু করতে পারে সেটাই নাটকীয়তার মোড়কে দর্শকদের সামনে তুলে ধরছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অবশেষে সমস্ত ঝামেলা অশান্তির অবসান ঘটিয়ে শান্তি ফিরেছে পর্ণার জীবনে। কিন্তু এই শান্তি কতদিন বজায় থাকে সেটাই এখন দেখার বিষয়। যদিও পর্ণা সৃজনের মাখো মাখো প্রেম দেখে ইতিমধ্যেই অশান্তির পারদ চড়তে শুরু করে দিয়েছে কৃষ্ণার মনে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, পর্ণার জন্য একটা ওয়েস্টার্ন জামা কিনে আনে সৃজন। পর্ণাও সেটা পরে ফেলে। এরপর গান চালিয়ে একত্রে সময় কাটাতে থাকে তারা। অন্যদিকে ছেলে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এই ভেবে ভেবে রাতে ঘুম হয় না কৃষ্ণার।
মাঝরাতে উঠে পড়ে সৃজনের ঘরে আড়িপাতে সে। তাদের কথোপকথন শুনে কৃষ্ণার মনে হয়, এরপর হয়তো তার বাবু আর তাকে পাত্তাই দেবে না। তার এই অসুস্থ মানসিকতার পিছনে আগেও ঠিক কি যুক্তি কাজ করছে সেটা বলা সত্যিই মুশকিল। অন্যদিকে সকাল হতে না হতেই জেঠুকে চিনি ছাড়া চা খাইয়ে সবাইকে চমকে দেয় রুচিরা।
আরও পড়ুনঃ ‘কোনও কিছু শুরু হলে তো তার শেষও আছে’- সত্যি শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! নিজেই জানালেন অভিনেতা
আর তারপর পর্ণা সবাইকে তার মনের ইচ্ছার কথা জানায়। সে ঠিক করে তার শাড়ির কথা রি-লঞ্চ করবে। যেখানে থাকবে একাধিক নতুন কালেকশন আর যার থিম হবে “বারো মাসে তেরো পার্বণ।” কথাটা শোনো মাত্রই বাড়ি প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু আবারো মনে জট পাকাতে শুরু করে মৌমিতা। সঙ্গে সঙ্গে ইশাকে ফোন করে সমস্তটা জানায় সে। ইশাও সুযোগ পেয়ে যায় নতুন করে পর্ণাকে বিপদে ফেলার।
View this post on Instagram

