‘কোনও কিছু শুরু হলে তো তার শেষও আছে’- সত্যি শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! নিজেই জানালেন অভিনেতা

বর্তমানে যেকোনো ধারাবাহিকের (Mega Serial) টিকে থাকাই নির্ভর করে প্রথম কিছু মাসে সেই ধারাবাহিকটি টিআরপিতে (TRP) কেমন ফলাফল করছে সেটার উপর। টিআরপিতে আশানুরূপ ফল দিতে না পারলে চ্যানেল কর্তৃপক্ষ নতুন পুরনো নির্বিশেষে সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দেন।
গত বছরের শুরুতে শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এই বছরেও বেশ কিছু ধারাবাহিক শুরু হওয়ার কথা চলছে। ইতিমধ্যেই বেশ কিছু প্রোডাকশন হাউসে জোর কদমে চলছে কাস্টিং। এর মাঝেই শোনা গিয়েছিল শেষ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)।

জানা গিয়েছে জানুয়ারি মাসেই বন্ধ হবে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়াল। ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। প্রথম কিছু সপ্তাহে টিআরপি তালিকায় অন্যান্য ধারাবাহিকের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠেনি এই মেগা। কিন্তু পরবর্তীতে টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছিল ‘ইচ্ছে পুতুল’।
এই সিরিয়ালের মধ্যে দিয়েই বেশ অনেক দিন পরে ছোট পর্দায় প্রধান চরিত্রে ফিরে এসেছে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। কিছু দিন আগেও এই সিরিয়ালের বন্ধের কথা উঠেছিল। কিন্তু তখন তিনি সকলকেই বলেছিলেন পুরোটাই নাকি রটনা। তবে এইবার তার মুখে ফুটে উঠল আশঙ্কার ছাপ!
আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিকাকে নিয়ে অশ্লীল মন্তব্য! রোহনের মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া
এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেতা মৈনাকের সঙ্গে। তিনি বলেন, “কোনও কিছু শুরু হলে তো তার শেষও আছে। এটা তো মানতেই হবে। কিন্তু আমাদের সিরিয়াল এখনই শেষ হচ্ছে কি না সঠিক ভাবে বলতে পারব না। কারণ আমাদের কাছে এখনও তেমন কোনও খবর আসেনি। তবে যা হবে নিশ্চয়ই ভাল হবে। সেটাই আশা করছি।”

