সৃজনের জেদের কাছে হার মানতে বাধ্য হল পর্ণা! নায়িকাকে বাগে আনার উপায় পেয়ে গেল অভিমন্যু!

বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক ধারাবাহিক সম্প্রচারিত হয় যেগুলি মাত্র কয়েক মাসের মধ্যেই আকর্ষণীয়তা হারিয়ে ফেলে। কিন্তু সে সমস্ত ধারাবাহিকের তুলনায় অনেকটাই আলাদা জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। শুরু থেকেই এই ধারাবাহিকটি উত্তেজনায় ভরিয়ে রেখেছে দর্শকদের। ধারাবাহিকের নায়িকা পর্ণা হলো এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা বুঝতে পেরেছে বা বলা ভালো তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার জন্যই সৃজন আর সুইটির মধ্যে বনিবনা হচ্ছে না। কে আছে বলেই সৃজনের মাথা তার দিকে ঘুরে রয়েছে। সৃজন তার বউকে পাত্তা দিচ্ছে না। তারপর থেকেই নায়িকা সৃজনের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে কারণ সে চায় না তার জন্য একটা সংসার ভেঙে যাক। ঠিক এটাই চেয়েছিল সৃজনের মা কৃষ্ণা।
নিম ফুলের মধু আজকের পর্ব ৩১ জুলাই (Neem Phuler Modhu Today Episode 31 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা অফিসে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যায়। বেরোতে গেলে সৃজন তাকে আটকায় আর বলে সে বাইকে করে তাকে অফিসে পৌঁছে দিয়ে আসছে। কিন্তু এতে কিছুতেই রাজি হতে চায় না নায়িকা। পর্ণা বলে, একা একাই যেতে পারবে সে। বুঝতে সহ দত্ত বাড়ির প্রত্যেকে বুঝতে পারে একটু একটু করে দূরত্ব সৃষ্টি করছে পর্ণা।
পর্ণার বিকেসের হাত বাড়াচ্ছে অভিমন্যু
এই সমস্যাটা নিয়ে বেশ বিবর্ণ হয়ে থাকে পর্ণার মুখ। তার যে কিছু একটা হয়েছে এটা খুব ভালো করেই বুঝতে পারে নায়িকার অফিসের সিনিয়র সুরভীদি। কিছুক্ষণ বাদে পর্ণা নিজের থেকেই তার কাছে সমস্তটা খুলে বলে। সুরভী তাকে বোঝায়, সে চাইলেই এভাবে দূরত্ব বজায় রাখতে পারবেনা। পর্ণা মনে মনে ভাবে কথাটা ভুল বলেনি সুরভীদি। নায়ক নায়িকার মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এটা জানতে পেরে বেজায় খুশি হয় অভিমন্যু।
আরও পড়ুন: ফুলকি, পর্ণাকে হারিয়ে বিজয়ী হবে সুধা! জেনে নিন আগাম টিআরপি
এরপর দেখা যায়, ছুটি হয়ে যাওয়ার পর পর্ণা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই সেখানে এসে উপস্থিত হয় সৃজন। সে কোনভাবেই পিছু ছাড়তে চায় না পর্ণার। পর্ণা নানা রকম ভাবে সৃজনকে অপমান করে কিন্তু তারপরেও সৃজন নাছর বান্দা। বাধ্য হয়ে সৃজনের বাইকে উঠে পড়ে পর্ণা। মনে মনে সে ভাবতে থাকে, হয়তো সত্যিই সৃজনকে ভালো লাগে তার। কিন্তু এই ভালোলাগার কোন ব্যাখ্যা নেই তার কাছে।

