আলোকপর্ণার জীবনে নতুনত ইনিংস, সৃজন নয়! নতুন নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছে নায়িকা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বেশ কয়েকবার টিআরপিতে (Trp) সেরার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এই মেগা। ধারাবাহিকে বর্তমান প্লটে চলছে টান টান উত্তেজনা। প্রতি পর্বেই থাকছে নতুন চমক। টিআরপি ধরে রাখতে মরিয়া চেষ্টা করে চলেছেন নির্মাতারা। যদিও, চলতি সপ্তাহে ফুলকির পাঞ্চে কাত হয়ে টিআরপিতে পর্ণার অবস্থান দ্বিতীয়।
ধারাবাহিকের গল্পে বর্তমানে পর্ণার জীবনে শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস। ছাদ থেকে পড়ে মাথায় আঘাত মেয়ে স্মৃতি হারিয়েছে সে। বিগত দশ বছরের কিছুই আর তার মনে নেই। বিয়ে-সন্তান সবকিছুই স্মৃতি থেকে একেবারে ধুয়ে মুছে গেছে। মনে আছে কলেজের দিনগুলি।
যদিও, এই মুহূর্তে পর্ণা কলেজে পড়া শেষ করে ফের চাকরি শুরু করেছে। জোর করে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করলে, তার হার্ট অ্যাটাক হতে পারে। এই ভয়ে সেঁধিয়ে আছে সৃজন। জোর করে কিছুই মনে করানোর চেষ্টা করছে না সে।। এদিকে, স্মৃতি হারালেও ফের সৃজনের সঙ্গে একটু একটু করে জড়িয়ে পড়ছে পর্ণা। কিন্তু তারপরই গল্পে নয়া মোড়।
পর্ণার জীবনে নতুন নায়ক
পর্ণার জীবনে নতুন নায়কের অনুপ্রবেশ হয়েছে। অফিসের বসের মনে ধরেছে আলোকপর্ণাকে। পর্ণার নয়া বসের চরিত্রে অভিনয় করছেন, অভিনেতা রাজা গোস্বামী। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘বিয়ের ফুল’। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতেন রাজা। বর্তমানে শেষ হয়েছে ধারাবাহিকের সম্প্রচার। বিয়ের ফুল শেষ হয়ে যাওয়ার পর নিম ফুলের হাত ধরে ফের ছোটপর্দায় কামব্যাক করেছেন রাজা।
রাজাকে ফের ছোটপর্দায় কামব্যাক করতে দেখে খুশি দর্শকমহল। তবে প্রথম ঝলকেই অভিনেতার চরিত্র নিয়ে প্রাথমিক ভাবে আঁচ করতে পেরেছে অভিনেতার ভক্তরা। এই প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন রাজা গোস্বামী। এখন দেখার নেতিবাচক চরিত্রটিকে কতটা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তোলেন রাজা।

