বর্ষাকে বাঁচানোর উপায় বের করে ফেলল পিকলু! ইশাকে ফাঁদে ফেলতে এক জোরালো প্রমাণ জোগাড় করলো পর্ণা!

একটা মুঠোফোন এক ব্যক্তির জীবন যেমন গড়ে দিতে পারে তেমনি তার গোটা জীবন ধ্বংস করে দিতে পারে। এতটাই শক্তিশালী হয়ে উঠেছে একটা ছোট্ট যন্ত্র। আর সেটা ব্যবহার করেই এইবার জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা জেল থেকে মুক্ত করবে নায়ক সৃজনকে। জমে উঠেছে ধারাবাহিকের আজকের পর্ব।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার ক্ষতি করতে চাইলে ইশাকে অনেক কথা শোনায় সৃজন। আর সেই রাগ থেকেই সৃজনের ওপর মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দেয় ইশা। ফল স্বরূপ সৃজনকে পুলিশ ধরে নিয়ে যায় আর এটা কিছুতেই মেনে নিতে পারে না কৃষ্ণা। এই সব কিছুর জন্য সে বরাবরের মতই দোষ দেয় পর্ণাকে। পর্ণা কথা দেয় সে ঠিক সৃজনকে ফিরিয়ে আনবে।
নিম ফুলের মধু আজকের পর্ব ৪ জুন (Neem Phuler Modhu Today Episode 4 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বর্ষা আর পিকলু নিজেদের মধ্যে মান অভিমানের একাধিক কথাবার্তা বলছে। এমন সময় বর্ষা কান্নায় ভেঙে পড়ে পিকলুর কাছে। পিকলু বুঝতে পারে বর্ষা ভালো নেই। সম্পূর্ণ কথা হয়ে ওঠার আগেই সেখানে চলে আসে কৃষ্ণা। সে পিকলুকে যা নয় তাই কথা শোনায় আর বর্ষাকে যত তাড়াতাড়ি সম্ভব শ্বশুরবাড়ি ফিরে যেতে বলে। কষ্ট হবে জেনেও শুধুমাত্র অশান্তি এড়াতে বর্ষা পরের দিনই চলে যাবে বলে ঠিক করে।
প্রমাণ জোগাড় করে ফেললো পর্ণা
এদিকে পর্ণা ঠিক করে সে একটা গোটা দিন ইশাকে অনুসরণ করবে। এর মাঝে যেই ইশা একটা ভুল করবে অমনি সেটারই সুযোগ নেবে পর্ণা। এই বলে সে পরের দিন হতেই ইশাকে অনুসরণ করা শুরু করে দেয়। সেখানেই পর্ণা জানতে পারে বিনামূল্যে প্রতি বাড়িতে বিতরণের জন্য সরকারের দেওয়া গাছের চারা গুলিকে ৫ টাকা মূল্যে বিক্রি করছে ইশা। এরপর ইশার পিছু নিয়ে গোডাউনে গিয়ে ইশার বলা কথাগুলোই ফোন রেকর্ড করে নেয় পর্ণা।
আরও পড়ুন: নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো চন্দ্রনাথ! দল ভারি হলো জগদ্ধাত্রীর! নতুন কেসে পা রাখতেই বিপদ মেনে এলো নায়িকার জীবনে
বাড়ি এসে ভিডিওটা চয়নকে দেখাতেই সে বলে এই ভিডিওটা একবার ভাইরাল হলে ইশার মান সম্মান মাটিতে মিশিয়ে যাবে। পর্ণা বলে, আগামীকাল ওই ইশা হালদারের আরো একটা অনেক বড় জনসভা আছে। ওখানে অনেকেই উপস্থিত থাকবে। সেখানে গিয়ে ইশাকে ভিডিওটা দেখিয়ে ওর উপর চাপ সৃষ্টি করতে হবে। ইশা তখন নিজের সম্মান বাঁচাতে কেসটা তুলে দিতে বাধ্য হবে। যদি না তুলে নেয় তখনই এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া হবে।

