পালানোর সব পথ বন্ধ করে দিলো পর্ণা! সিসিটিভি ফুটেজে ফুটে উঠলো আহিরের মুখ!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিক বর্তমানে জমে উঠেছে। আর তার সঙ্গে লাফিয়ে বাড়ছে টিআরপি। সাপ্তাহিক টিআরপি তালিকায় সিংহাসন দখল করে থাকা ‘নিম ফুলের মধু’ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দিনের পর দিন ধরে বেঙ্গল টপার আলোকপর্ণা।

‘নিম ফুলের মধু’ আজকের পর্ব ৬ জুলাই (Neem Phooler Madhu Today Episode 6 July)

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যায় দত্ত বাড়ির ছেলে বুবাই ও অভিজিৎ-কে মাদকাসক্ত অবস্থায় গাড়ি দিয়ে ধাক্কা মারে উচ্চবিত্ত পরিবারের ছেলে আহির। পুলিশ তাঁকে ধরলেও ক্ষমতাশালী বাবার বিগড়ে যাওয়া ছেলেকে মুক্তি দিতে থানায় চলে আসে পুলিশের বড় কর্তা। কর্তব্যরত অফিসার বিকাশ বাবুর মুখ বন্ধ করতে তাঁকে লম্বা ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তে থাকে বুবাই। ভেঙে পড়ে গোটা দত্ত পরিবার। ‌থানা থেকে ছাড়া পেয়ে খুশ মনে বাড়ি ফিরে যায় আহির। থানায় আহিরকে ছাড়াতে চলে আসে ঈশাও। তা ঠিক কিছু পরেই সৃজন এবং পর্ণা চলে আসে থানায়। ‌এসে অভিযুক্ত সম্পর্কে প্রশ্ন করতে থাকে। পুলিশ অফিসার বলেন, অভিযুক্তর বিরুদ্ধে সঠিক প্রমাণ নেই। অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

একথা শুনে পর্ণা প্রশ্ন করে, কর্তব্যরত ট্রাফিক পুলিশরা অভিজিৎ আর বুবাইকে হাসপাতালে ভর্তি করতে এসেছিল। তাঁরা কেউ গাড়িটিকে দেখেননি একথা কি বিশ্বাস করা যায়? পর্ণার প্রশ্নের মুখে হোঁচট খান পুলিশের বড়কর্তা। তবু পরিস্থিতি সামলে নেন তিনি। পর্ণা বুঝতে পারে এভাবে কিছু হওয়ার নয়। প্রমাণ নিয়ে যা করার করতে হবে। আর তাই তাৎক্ষণাৎ একটি সিদ্ধান্ত নেয় ‌বুদ্ধিমতী আলোকপর্ণা।

আরও পড়ুন: নামেই ‘পূবের ময়না’, এদিকে বঞ্চিত ওপার বাংলার তারকারা! ক্ষুব্ধ দর্শক মহল!

পর্ণা ঠিক করে, অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছিল সেখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা থাকবে। আর সেই ক্যামেরার রেকর্ড দেখলেই সমস্ত প্রমাণ চলে আসবে হাতের মুঠোয়। ‌অভিযুক্তকে শাস্তি দিতে এবার কোমর বেঁধে লাগে পর্ণা। পর্ণার পাশে এসে দাঁড়ায় সৃজন। আর এভাবেই জমে ওঠে পর্ব। এখন দর্শকদের অপেক্ষা, কঠিন কাজ হলেও পর্ণা কিভাবে আহিরকে শাস্তি দেয় সেটাই দেখার।

 

Back to top button