নামেই ‘পূবের ময়না’, এদিকে বঞ্চিত ওপার বাংলার তারকারা! ক্ষুব্ধ দর্শক মহল!

জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পূবের ময়না’ (Puber Moyna)। ধারাবাহিকের গল্প বলছে নায়িকা ময়না তথা ধানসিঁড়ি বাংলাদেশের মেয়ে। আর নায়ক ভারতের ছেলে। ধারাবাহিকের শুরু থেকেই ভারত ও বাংলাদেশ একই সঙ্গে দেখানো হচ্ছে। ধারাবাহিকের দৃশ্য দেখে দর্শকদের ক্ষোভ উপচে পড়ল! ধারাবাহিকটি শুরু হওয়ার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাপ। ভারত বাংলাদেশ মেলবন্ধনের বদলে বাড়ছে ক্ষোভের আগুন।
‘পূবের ময়না’ ধারাবাহিক নিয়ে ক্ষুব্ধ দর্শক!
আরম্ভ হওয়ার পর থেকেই জি বাংলার এই মেগা বেশ সাড়া ফেলেছে। নায়িকা চরিত্রে অভিনেত্রী ঐশানী দর্শকদের নজর কেড়েছেন। আর নায়ক চরিত্রে ‘রাঙা বউ’ অভিনেতা গৌরব বরাবরই ভালো। এছাড়াও টলিউডের বহু পরিচিত মুখ এই ধারাবাহিকের নানান প্রধান চরিত্রে রয়েছেন।
ভারতীয় ধারাবাহিক ও সিনেমা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। দুই বাংলার একত্র উদ্যোগে বড়পর্দার ছবি হামেশাই তৈরি হচ্ছে। তবে সেখানে ওপার বাংলা অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায়। কিন্তু জি বাংলার ‘পূবের ময়না’ ধারাবাহিকে বাংলাদেশ প্রেক্ষাপট রাখা হলেও দেখা মিলল না একজনও বাংলাদেশী অভিনেতার। তাই নিয়েই অসন্তুষ্ট বহু দর্শক।
কে কী বলছেন?
সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে, নায়িকার বাড়ি যখন বাংলাদেশে বলা হচ্ছে তাহলে এক জনও বাংলাদেশের মানুষ নেই কেন? প্রত্যেকেই কেন ভারতীয় অভিনেতা? এমনকি সিরিয়ালের ক্যাস্টিং-এ টলিউডের অভিনেতারাই অগ্রাধিকার পেয়েছে। জি বাংলার এই সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ। তাই ক্রমে বাড়ছে অসন্তোষের পারদ।
আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মাতৃহারা! কাছের মানুষকে হারিয়ে বিধ্বস্ত অভিনেতার সাহেব চট্টোপাধ্যায়
প্রসঙ্গত, বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে, নায়িকা ময়নাকে জোর করে বিয়ে করছে ওপার বাংলার খলনায়ক রাজারাম। বিয়ের পিঁড়ি থেকেই ভারতে পালিয়ে আসবে ময়না। এদিকে, নায়কের বাড়িতেও বিয়ে নিয়ে অশান্তি। আশ্রিত ময়নার সঙ্গেই সাত পাকে ঘুরবে নায়ক। যদিও এখনো নায়ক-নায়িকার মিল দেখতে আরও কিছু পর্ব অপেক্ষা করতে হবে।

