গল্পের শুরুতেই পরকীয়া! এসে গেল কাজল নদীর জলে! প্রকাশ্যে নতুন প্রোমো

বাংলা টেলিভিশনের (Bengali Television) অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক নিজেদের যাত্রা শুরু করছে। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে জি বাংলার আসন্ন এক নতুন ধারাবাহিক অমর সঙ্গীর (Amor Songi) প্রথম প্রচার ভিডিও। জানা গিয়েছে ধারাবাহিকটি সম্প্রচার হতে চলেছে ১২ আগস্ট দুপুর দুটো থেকে। এইবার দেখতে দেখতে চলে এলো আরো একটি নতুন ধারাবাহিকের বার্তা। সম্প্রতি সেই নতুন ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও প্রকাশ করলো চ্যানেল।

কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে আরো একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে প্রধান চরিত্র দেখা যাবে ইচ্ছে পুতুল খ্যাত নীল অর্থাৎ অভিনেতা মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee), মন দিতে চাই ধারাবাহিকের নায়িকা অরুনিমা হালদার (Arunima Haldar) এবং গাঁটছড়া ধারাবাহিক খ্যাত অনিন্দ্য চ্যাটার্জিকে (Anindya Chatterjee)। এই ধারাবাহিকটিরই প্রচার ভিডিও প্রকাশ করলেও চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিকের নাম কাজল নদীর জলে (Kajol Nodir Jole)

 কী দেখা গেল প্রকাশিত প্রোমোতে?

এই প্রচার ভিডিওতে দেখা যায়, নায়িকা রবীন্দ্রসঙ্গীতে নৃত্য প্রদর্শন করছে অন্যদিকে গান গাইছে নায়ক। নাচ করতে করতে হঠাৎ নায়িকা দেখে নায়ক অর্থাৎ মৈনাককে একটি মেয়ে হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে। এর পরবর্তীতে দেখা যায় ধুমধাম করে বিয়ে হচ্ছে নায়িকার। কিন্তু এই বিয়েতে একেবারেই খুশি হতে পারছে না সে। কারণ সে যাকে ভালোবাসে তার সাথে তার বিয়ে হচ্ছে না। তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করছে পুরনো ভালোবাসাকে ভুলে সে যেন নতুন করে শুরু করে।

এই কথার প্রত্যুত্তরে সে বলে তার পক্ষে তা সম্ভব না। হঠাৎ করেই একটা কণ্ঠস্বর ভেসে আসে। নায়িকা সেই দিকে ছুটতে থাকে। সেখানে দেখা যায় বসে আছে তার স্বামী আর এই স্বামীর চরিত্রই রয়েছেন অনিন্দ্য। সে নায়িকাকে বলে, আর একটু আগে এলে তাকে সোনাদার গান শোনাতাম। বৌভাতের দিন সবাইকে খাবার পরিবেশন করতে গিয়ে নায়িকা জানতে পারে এই সোনাদা আসলে তার ভালোবাসা। সোনাদাকে দেখতেই সে যে যাদবপুরে পড়তো এবং কত সালের ব্যাচ সেটা অবধি বলে দেয় নায়িকা।

কখন আসছে এই ধারাবাহিক?

অর্থাৎ বোঝাই যাচ্ছে নিখাদ একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে সম্প্রচার শুরু করতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক কাজল নদীর জলে। কোন রকম ভনিতা না করে এই প্রচার ভিডিওর সাথেই এই ধারাবাহিকের সম্প্রচারের সময় এবং তারিখ ঘোষণা করে দিয়েছে চ্যানেল। আগামী ১২ আগস্ট থেকে দুপুর দুটোয় সম্প্রচার হতে চলেছে এই ধারাবাহিক। সোম থেকে শুনি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। অর্থাৎ ১২ আগস্ট আসতে চলেছে জোড়া মেগা। অমর সঙ্গী দুপুর ২:৩০ থেকে আর কাজল নদীর জলে দুপুর ২:০০ থেকে।

Back to top button