মাঠে মারা পড়লো পারুলের প্ল্যান! দাদুর কাছে হাতেনাতে ধরা পড়ে গেল রায়ান-পারুল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান ভাবে পারুল ইচ্ছা করেই হয়তো দাদুকে বোঝায়নি। রাকার বিয়ে আটকানোর জন্য সমানে পারুলের উপর চিৎকার করতে থাকে রায়ান। তখন পারুল বলে সে যেভাবেই হোক রাকার এই বিয়ে আটকাবে, কারণ রাকা ভালোবাসে তাকে বিয়ে না করলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে আর পারুল সেটা চায়না। তারপরই পিসি জানায় রাকা অন্য একটি ছেলেকে ভালোবাসে। এই কথা শুনে কি করবে বুঝতে না পেরে পারুলের কাছে সাহায্য চাইতে যান তিনি।

এবারে পারুলের কাছে সাহায্য চায় তিনি। তিনি আর তার মেয়ের জীবন নষ্ট হতে দেবে না। তারপরই দেখা যায় রাকার সঙ্গে দেখা করতে আসে দেবজ্যোতি। রাকার সঙ্গে কথাবার্তা বলে সে জানায়, রাকাকে ১ তারিখ অবধি যেভাবেই হোক অপেক্ষা করতে হবে। ওইদিনই দেবজ্যোতি চাকরি পাবে। তারপরেই রাকাকে বিয়ে করতে পারবে সে। পারুল সবদিক রক্ষার জন্য তাদের পালিয়ে যেতে বলে। পারুলের প্ল্যান শুনে পিসিমণি, রায়ান সবাই রাজি হয়ে যায়।
পরিণীতা আজকের পর্ব ৩০ জানুয়ারি (Parineeta Today Episode 30 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাকাকে নিয়ে রায়ান এবং পারুল পালানোর প্ল্যান করে দুপুরবেলা। আসলে ওই সময়টা দাদু খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেন, তাই ওটাই হল মোক্ষম সময়। কিন্তু পালাতে গিয়েই দেখে দাদু গেটের বাইরে কড়া সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছে। তাই পালানোর কোনো উপায় নেই। পারুলরা যখন জানতে চায় সিকিউরিটির ব্যবস্থা কে করেছে তখন তাদের সামনে এসে দাঁড়ায় দাদু। দাদু আগে থেকেই তাদের এই প্ল্যান আন্দাজ করতে পেরেছিল। তারপর তিনি তাদের ভেতরে যাওয়ার আদেশ করে।
আরও পড়ুনঃ সন্তানের জন্মের ৩ মাসের মাথাতেই আবারও সুখবর! নিজের মুখেই সেই খবর জানালেন কাঞ্চন-শ্রীময়ী!
ভেতরে যাওয়ার সাথে সাথেই বাড়িতে আসে গোপাল এবং রুক্মিণী। দাদু কড়াকড়ি ভাবে বলে দেয় বাড়ির বাইরে বেরোতে হলে তার অনুমতি সবার আগে নিতে হবে। না হলে সিকিউরিটি কোনভাবেই তাদের বাইরে বেরোতে দেবে না। আর যারা বাইরে সিকিউরিটিতে বসে রয়েছে তারা ভীষণই কড়া সিকিউরিটি। এদিকে রাকাকে নিয়ে পালানোর জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এ কথাও জানিয়ে দেন তিনি। এদিকে পারুল রায়ান কেউই বুঝতে পারে না কিভাবে তারা এবার রাকার এই বিয়েটা আটকাবে। পারুলের মাথায় তখন বুদ্ধি আসে বাড়ির বাইরে রাকাকে না নিয়ে গেলেও যদি সুশান্ত বলে দেওয়া হয় যে রাকা অন্য কাউকে ভালোবাসে তাহলে ছেলেটা নিজেই পিছিয়ে আসতে পারে। এই হিসেবে তারা ওই ছেলেটার অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলে। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

