বিয়ের পর প্রথম শুটিং ফ্লোরে শ্বেতা! মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন নবদম্পতি? নিজের মুখেই বললেন অভিনেত্রী!

গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সারলেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Sweta-Rubel)। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। আর রুবেল (Rubel Das) পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।
বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা গিয়েছে। এদিন রুবেল শ্বেতার সিঁথিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি হয়নি।

গত রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ের আসর। শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন টলিপাড়ায় বিশিষ্ট মানুষরা। বিয়ের মণ্ডপে শ্বেতা সঁইয়া সুপারস্টার গানে নাচ করতে করতে এন্ট্রি নেন। অন্যদিকে প্রসেনজিৎ-এর চোখ তুলে দেখো না গানে নাচতে নাচতে শ্বেতাকে বিয়ে করতে ঢোকেন রুবেল দাস।
তারপর ২১ জানুয়ারি ছিল বিয়ের পর তাদের রিসেপশনের অনুষ্ঠান। সেখানে শ্বেতা সাদা রঙের লেহেঙ্গা এবং রুবেল সেজেছিলেন সাদা রঙের শেরওয়ানি পরে। অপূর্ব সুন্দর লাগছিল তাদের ওইদিনেও। দুজনের একসাথে নাচের পারফরম্যান্সও দেখা গেছে সেদিন। কিন্তু জানেন কি বিয়ের পর কোথায় হানিমুন সারতে যাচ্ছে নবদম্পতি?
আরও পড়ুনঃ এবার জগদ্ধাত্রী ধারাবাহিকে নতুন নায়ক! দুর্গার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা!
সম্প্রতি নিজেদের মধুচন্দ্রিমা নিয়ে মুখ খুলেছেন শ্বেতা। বিয়ে রিসেপশন মিটে যাবার কয়েকদিন পরেই দেখা গিয়েছে তাকে শুটিং ফ্লোরে। সেখানেই হানিমুনে কোথায় যাচ্ছেন, কবে যাচ্ছেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন এখনই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নেই। কারণ কাজের থেকে ছুটি পাননি। বিয়ে উপলক্ষে পাঁচ দিন ছুটি অনেক কষ্টে পেয়েছিলেন দুজনে। তারপর এই ফিরতে হয়েছে কাজে। তাই ঘুরতে যাওয়ার মতো ছুটি এখনো হাতে নেই, অবসর সময় পেলে নিশ্চয়ই ঘুরতে যাবেন।

