অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল পারুল! বন্ধুর বিপদে রুদ্রমূর্তি ধারণ করলো সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান এবং তার বন্ধুবান্ধব মিলে পুজোর আয়োজনে মেতে ওঠে। পারুল আসবে শুনে সকলেই তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু পারুল যে কলেজে যাবে সেটা কেউ আশা করেনি। পারুলকে দেখে তো রায়ান শিরিন সকলেই ভীষণ রেগে যায়। তাকে গেট থেকেই তাড়িয়ে দিতে থাকে কিন্তু পারুল তাদের জোর গলায় বলে এটা তার কলেজ তার অধিকার আছে এখানে আসার তাই সে কলেজে ঢুকবেই।

অন্যদিকে রুক্মিণী এবং গোপাল পারুলের গ্রামে হাতে হাত মিলিয়ে পূজোর আয়োজন করে, দুজনে মিলে একসাথে অঞ্জলি দেয়। গোপাল এবং রুক্মিনীর মধ্যে যে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হচ্ছে সেটা দেখানো হচ্ছে গল্পে। এদিকে পারুলকে হেনস্থা করার জন্য তার বন্ধুর উপর অত্যাচার চালায় রায়ান এর দলবল।
পরিণীতা আজকের পর্ব ১৭ ফেব্রুয়ারি (Parineeta Today Episode 17 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কলেজে পারুলের বন্ধুর উপর লাগাতার রেগিং করতে থাকে। ওমকারকে নিজেদের মতো করে জোকার সাজিয়ে তার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এদিকে এইসমস্ত ঘটনা পারুল জানতেও পারে না। অন্যদিকে গ্রামে সরস্বতী পুজোর আয়োজন বেশ ধুমধাম করেই করেছে রুক্মিণী। কিন্তু রুক্মিণীকে জব্দ করতে গোপালের বাড়ির কেউ তার ক্যামেরা সরিয়ে দেয়।
আরও পড়ুনঃ অতি চালাকি করতে গিয়ে ফেঁ’সে গেল রুদ্র! ফুলকির মুঠোয় বিরাট প্রমাণ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
অন্যদিকে পরের দিন পারুল কলেজে গিয়ে সব ঘটনা জানতে পারে। ওমকারের ভালোমানুষীর সুযোগ নিয়ে রায়ানরা কি কি করেছে সবটাই জানতে পারে। ওমকার এই অপমান সহ্য করতে না পেরে কলেজ থেকে বেরিয়ে যেতে চায়। তখন পারুল এসে তাকে আটকায়। পারুল বলে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়াতে। পারুল নিজে শাস্তি দেবে ওমকারকে এই কথাও দেয় ওমকারকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

