রায়ানকে ডান্ডা মেরেই বাজিমাত করলো পারুল! চাকরি ফিরে পেলো জামাই বাবু! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সুস্নাতর শর্ত মানার জন্য রায়ান এবং পারুল গেছে তার প্রতিযোগীর অফিসে ডিল ক্র্যাক করার জন্য। কিন্তু তিনি তো কোনভাবেই পারুল এবং রায়ানের সেই শর্ত মেনে নিতে রাজি হয় না। সুস্নাতর সাথে তিনি কোন রকম কোন ডিল করতে চান না স্পষ্ট জানিয়ে দেন। পারুল এবং রায়ান কি করবো বুঝতেই পারেনা। এদিকে ওই অফিসের বস নিজের পারিবারিক সমস্যা নিয়েও ভুগছে। সেটাকেই কাজে লাগানোর কথা ভাবে পারুল। পারুল ভাবে সে যদি কোন ভাবে ওই বসের পারিবারিক সমস্যার সমাধান করে দিতে পারে তাহলে জামাইবাবুর সমস্যারও সমাধান হয়ে যাবে।

অন্যদিকে রায়ানদের কলেজে সরস্বতী পূজো এবং ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ কিছু অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। সে অনুষ্ঠানে রায়ান এবং তার বন্ধুরা প্রতিবার বিরাট বড় করে আয়োজন করে। সেই কথা জানতে পেরে পারুল ও রায়ানকে বলে সেও তাদের সঙ্গে যোগ দিতে চায়। ন্যাড়াগোয়ালে থাকাকালীন পারুল এইসব কাজে পারদর্শী ছিল। কিন্তু রায়ান জানিয়ে দেয় পারুলকে সে কোনভাবেই এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে দেবে না। রায়ানের থেকে এভাবে না শুনে পারুলেরও মন খারাপ হয়ে যায়।
পরিণীতা আজকের পর্ব ১৪ ফেব্রুয়ারি (Parineeta Today Episode 14 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুলের রায়ানের শত চেষ্টা করার পরেও যখন ওই বাচ্চাটি স্কুলে যেতে রাজি হল না তখন পারুল নিজের রণমূর্তি ধারণ করে। পারুলের এই প্ল্যানে তাল মেলায় পারুলের বন্ধু আর রায়ান। পারুলকে এভাবে রেগে যেতে দেখে তো বাচ্চাটাও ভয় পেয়ে যায়। তাই বাধ্য ছেলের মতন স্কুল যেতে রাজি হয়। তারপর ঐ বাচ্চাটিকে যিনি দেখাশোনা করেন তিনি ঐ বাচ্চাটির বাবাকে বলে পারুল এবং রায়ান মিলে এই অসাধ্য সাধন করেছে। তাই তিনিও তাদের এই উপকার ফিরিয়ে দিতে সুস্নাতর সাথে ডিল করতে রাজি হয়।
আরও পড়ুনঃ সিসিটিভি ফুটেজ মুছেও পার পেল না রুদ্র! ফুলকির হাতে এল আরও বড় প্রমাণ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এরপর ওই কোম্পানির মালিক সুস্নাতর কোম্পানিতে হাজির হয়। তাকে দেখে তো সুস্নাত খুবই অবাক হয়ে যায়। তারপর তিনি বলেন একমাত্র রায়ান পারুলের কথায় তিনি সুস্নাতর সঙ্গে এই ডিলটা করতে রাজি হয়েছে। এরপরে সুস্নাত নিজের কথা রাখে আর সন্দীপের চাকরি ফিরিয়ে দেয়। কিন্তু এই খুশির খবর পেয়েও খুশি হয়না দাদু। তিনি এখনো পারুলের উপর রেগে রয়েছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

