একি সর্বনাশ! শেষমেষ পারুলের গলাতেই মালা দেবে রায়ান! দুর্ধর্ষ ধারাবাহিকের নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। এর মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে নায়ক নায়িকার দুষ্টু মিষ্টি জুটি।
এতদিন ধরে দর্শকরা দেখে এসেছেন, নায়ক রায়ান এবং নায়িকা পারুলের মধ্যে কোন মিল নেই। প্রথম দেখাতেই তারা একে অপরের সাথে শত্রুতার সম্পর্কে যুক্ত হয়েছে। তারা কেউ একে অপরকে সহ্য করতে পারে না। দুজনেই দুজনের ক্ষতি চায়। একেবারে সাপে নেউলে অবস্থা। কিন্তু তাও ভাগ্যচক্রের তাদের একসাথে বাঁধা করতেই হবে।
সম্প্রতি দেখা যায় রায়ান জানতে পেরেছে পারুলের যার সাথে বিয়ে হতে চলেছে সেই ছেলেটা একেবারেই ভালো নয়। সারাদিন নেশা করে ডুবে থাকে সে। এছাড়াও জুয়া খেলে পারুলের হবু বর। এত সবকিছু জানার পরেও রায়ান পারুলকে সতর্ক না করে উল্টে সেই লম্পট ছেলেটির দিকেই তাকে ঠেলে দেয়। আমি রায়ানের মনে হয় এটাই পারুলের জন্য উপযুক্ত শাস্তি। কিন্তু এই বিয়ে দিতে গিয়ে তার নিজের জীবনে যে এত বড় একটা ভয়ংকর উপহার অপেক্ষা করছে সেটা হয়তো বুঝতেও পারেনি ধারাবাহিকের নায়ক।
পরিণীতা ধারাবাহিকের নতুন প্রোমো
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, পারুলের হবু বর তার বন্ধুদের একটার পর একটা মিষ্টি খাইয়েই যাচ্ছে। পারুলের বাবা এসে বলে, আর তাদের কাছে মিষ্টি নেই। এই কথা শুনে পারুলের বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় জামাই। এটা দেখে পারুল তার গালে কষিয়ে একটা চড় বাড়ে। যার ফল স্বরূপ ছেলেকে নিয়ে মণ্ডপ থেকে চলে যায় ছেলের বাবা।
আরও পড়ুন: বিদেশি আদব কায়দায় বেমানান নায়িকা! বিদেশি নারীতে মত্ত নায়ক! আদৌ হবে তো গৃহ প্রবেশের শুভ পরিণয়!
এরপর, রায়ানের দাদু বলে, পারুল কিছুতেই লগ্নভ্রষ্টা হবে না। এই লগ্নেই তার বিয়ে হবে। এই বিয়েটা হবে তার নাতি রায়ানের সাথে। এটা শুনে পারুল বলে, দয়া করে যেন এই ছেলেটাকে বিয়ে করতে তাকে না বলা হয়। কারণ এই ছেলেটাকে বিয়ে করলে খু’নোখুনি হয়ে যাবে। কারোর ভালো হবে না। কি হবে এবার? তবে কি রায়ানের কপালে পারুলই লেখা আছে? জানতে হলে প্রত্যেকদিন নজর রাখতে হবে জি বাংলার পর্দায় পরিণিতা ধারাবাহিকে।
https://fb.watch/w6TRY8p0Yz/

