দাদুর ভয়ে কাঁ’টা একান্নবর্তী পরিবার! দাদুর থেকে পালাতেই পারুলের সাথে বাধা পড়ল রায়ান!

কাল থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আরও একটি নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta)। কাল থেকে ধারাবাহিকটি রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। উদয়কে তো আমরা প্রত্যেকেই তিনি। বিভিন্ন ধারাবাহিকে এর আগে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে ঈশানির এটাই প্রথম ধারাবাহিক। এর আগে মডেলিং জগতে কাজ করেছেন ঈশানি।
ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল ধারাবাহিকটি পারিবারিক গল্প ঘটে তৈরি হতে চলেছে। ধারাবাহিকটি শুরু হয়েছে জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে। নিম ফুলের মধু ধারাবাহিকের জায়গায় এই নতুন ধারাবাহিক নিয়ে আসা হয়েছে। তাই দর্শকের আশা প্রত্যাশাও এই ধারাবাহিকের থেকে অনেক বেশি। এবারে দেখার অপেক্ষা এই ধারাবাহিক দর্শকের মন কতটা জয় করতে পারে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে গল্পের নায়ক রায়ান কলকাতার নামি কলেজে পড়াশোনা করে। কিন্তু তার পড়াশুনার প্রতি এতোটুকু মনোযোগ নেই। সে ভালোবাসে নাচ, গান, থিয়েটার ইত্যাদি। অন্যদিকে গল্পের নায়িকা পারুল পড়াশোনায় ছোট থেকেই খুব মেধাবী। পড়াশুনাই তার ধ্যান-জ্ঞ্যান। সে ভবিষ্যতে আরও পড়াশোনা করতে চায়। গল্পের নায়িকা পারুল একটি গ্রামের মেয়ে আর সেই গ্রামেই রায়ানদের দেশের বাড়ি। সেখানে সপরিবারে যাওয়ার পরিকল্পনা করেছে রায়ানের পরিবার। কিন্তু রায়ানের সেখানে যাওয়ার একদম ইচ্ছে নেই।
এদিকে রায়ানের দিদির বিয়ে পারুলের দাদার সঙ্গে ঠিক করা হয়েছে। কিন্তু রায়ানের দিদি ওই গ্রামের ছেলেকে বিয়ে করতে চায়না। তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হচ্ছে আর এটা কিছুতেই মেনে নিতে পারেনা রায়ান। তাই সে যে করেই হোক এই বিয়েটা আটকাবে। অন্যদিকে পারুল দাদার বিয়ে নিয়ে ভীষণই খুশি। কিন্তু আদৌ কি বিয়েটা হবে সেটাই দেখা যাবে পরের এপিসোডে।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র!
পরিণীতা ধারাবাহিকের নতুন এপিসোড
পরবর্তী এপিসোডে দেখানো হচ্ছে সপরিবারে পারুলদের গ্রামে এসেছে রায়ানের পরিবার এবং গ্রামে এসে গরুর ডাক শুনে ভয় পেয়ে ছুটে আসে রায়ান। তখনই রায়ানের সঙ্গে ধাক্কা লাগে পারুলের। পারুলের উপর পড়ে যায় রায়ান। আর রায়ানের এই অবস্থা দেখে পারুল তো হাসতে হাসতে লুটোপুটি খায়। এদিকে রায়ানকে পারুলদের বাড়ির সবাই জামাই বলে সম্বোধন করে। রায়ান এতে বেশ অবাক হয়ে যায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। কেন সবাই তাকে জামাইবাবু বলে ডাকছে সেটাই সে ধরতে পারে না। এবারে দেখার অপেক্ষা পরবর্তী এপিসোডে কি হয়।

