বিরাট দুঃসংবাদ! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র!

বাংলা চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বলতম তারকা ছিলেন অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra)। তার অভিনীত একের পর এক চলচ্চিত্র বাংলার দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। বহু বাংলা ছায়াছবিতে কাজ করেছেন তিনি। খলনায়ক থেকে শুরু করে জাঁদরেল শশুর সমস্ত ভূমিকাতেই তাকে দেখেছেন বাংলার দর্শক। সম্প্রতি কিছুদিন ধরেই এই বর্ষিয়ান অভিনেতার অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। তাকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন সমগ্র দর্শক মহল।
খুবই সঙ্কটজনক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কেটেছে বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের। রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। সেই সময় সংবাদ মাধ্যমসহ প্রত্যেককে তাঁর মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন অবস্থা খুব একটা ভাল নয়। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছিল, আরও আশঙ্কাজনক অবস্থায় দিন যাপন করছেন অভিনেতা। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থাও হয়েছিল। কিন্তু তা দেওয়া হয়নি। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ।
ডাক্তাররা জানিয়েছিলেন মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এ দিন অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিনেতার শারীরিক অবস্থা জানার জন্য রাত্রিবেলা এই বর্ষিয়ান অভিনেতার মেয়ে ময়ূরীর সঙ্গে যোগাযোগ করে এক সংবাদ মাধ্যম।

সেখানে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, “হ্যাঁ, বাবার খুবই শরীর খারাপ। আশঙ্কাজনক অবস্থা। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছি। চিকিত্সকরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।”
তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। এতদিন বর্ষিয়ান অভিনেতা কোনক্রমে নিজের প্রাণটুকু নিজের দেহের মধ্যে ধরে রেখেছিলেন বলা চলে। তবে জীবন মৃত্যুর মাঝে আটকে থেকে প্রতিনিয়ত এই লড়াই আর তিনি চালিয়ে যেতে পারছিলেন না। এই বৃদ্ধ বয়সে তার উপর দিয়ে বয়ে চলা ঝড় এবং তার শারীরিক অসুস্থতা তাকে এমন ভাবে গ্রাস করেছিল সেখান থেকে ফেরাটা সত্যি বোধায় অসম্ভব হয়ে পড়েছিল তার জন্য। তাই এবার চিরতরে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।
আরও পড়ুনঃ ক’ঠিন পরীক্ষার মুখে আনন্দী! আবারো মুখ ফেরালো আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
আজ সকাল ৮:৫৫ নাগাদ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মনোজ মিত্র। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলার চলচ্চিত্র জগতকে শূন্য করে সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন তিনি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন বাংলার দর্শক মহল। বছরের শেষ প্রান্তে এসে একজন উজ্জ্বলতম নক্ষত্রকে হারিয়ে ফেলল বাংলা এবং বাঙালি।

