জিনিয়ার পর্দা ফাঁ’স! ভেস্তে গেল আশীর্বাদ! তুলিকে নিয়ে হাজির শুভ! সঙ্গে জলজ্যান্ত প্রমান! দুর্ধর্ষ আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে এতদিন ধরে তুলিকে যে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছিল জিনিয়া সেই তুলিকেই সুমিত এবং জিনিয়ার এংগেজমেন্ট এর দিন এনে হাজির করে শুভ। আসলে সে অনেকদিন ধরেই জিনিয়াকে সন্দেহ করছিল। কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে ঠিক কিছুই করতে পারছিল না। অবশেষে জিনিয়ার ফোন থেকে সমস্ত প্রমাণ বের করে তুলিকে উদ্ধার করে এনেছে।
এদিকে বাড়ির সবাই তো শুভর উপর ভীষণ রেগে যায়। জিনিয়া এবং সুমিতের এনগেজমেন্টে বাধা দেওয়ার জন্য। কিন্তু সুমিত জানায় সে তুলিকে ভালোবাসে। তাই তুলির মুখ থেকে আসলে ঘটনাটা জানতে চায়। এরপরে শুভ এবং তুলি জানায় জিনিয়া আসলে তুলিকে কিডন্যাপ করিয়েছিল। কিভাবে শুভলক্ষ্মী জিনিয়ার প্ল্যান জানতে পেরে তুলিকে উদ্ধার করেছে সবকিছুই জানায় সবাইকে।
আরও পড়ুনঃ বৈদেহীকে হুশিয়ারি দুর্গার! উৎসবকে শাস্তি দিতে এবার অন্য রূপে দুর্গা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!
এদিকে জিনিয়া এবং জিনিয়ার মা তো কিছুতেই স্বীকার করতে চায় না যে তারা এই কাজ করেছে। এরপরে পুলিশ ধরে আনে আয়ুষ্মানকে যার সাথে জিনিয়া এই প্ল্যান করেছিল। আয়ুষ্মান সকলের সামনে জানায় সে যদি ফেঁসে যায় তাহলে জিনিয়াকেও ছাড়বে না। জিনিয়া তাও সমানে গলাবাজি করে যাচ্ছিল, শুভকে দোষারোপ করছিল। শুভ তাই সকলের সামনে জিনিয়াকে এক থাপ্পড় মারে। কিন্তু এর প্রতিশোধ জিনিয়া নেবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

