‘ইন্ডাস্ট্রিতে দাদাগিরি আর ধারাবাহিকে নোংরামি…কি করে কাজ করব?’ বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রত্না ঘোষাল (Ratna Ghoshal)। দীর্ঘ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। শেষ দু বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি করেছেন। একটা সময় বড় পর্দায় চুটিয়ে কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উত্তম কুমার, রঞ্জিত মল্লিকের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। বয়স বাড়ার সাথে সাথে ছোট পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। তবে বর্তমানে দীর্ঘ কয়েক বছর হল ছোট পর্দায় তাকে আর দেখা যাচ্ছে না।
মাত্র ৮ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। পরিবারের দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধে, মা বলেছিল এবার তাকে পরিবারের দায়িত্ব নিতে হবে। সেই থেকে কাজ করা শুরু খুব অল্প বয়স থেকেই। উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। দর্শকদের দিয়েছেন একাধিক হিট সিনেমা।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় একাধিক ধারাবাহিকের ঠাকুমা, শাশুড়ি, দিদিমার চরিত্রে অভিনয় করেছেন। তবে শেষ দু বছর ধরে তাকে ছোট পর্দাতে সেভাবে আর দেখা যাচ্ছে না। মনে জমেছে একরাশ ক্ষোভ খারাপ লাগা। বর্তমানে ধারাবাহিকের আগের মতো আর মান নেই জানিয়েছেন অভিনেত্রী।
তাঁর অভিনয় না করার কারণ। প্রচুর রাগ পুষে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন তাঁর একেবারেই পছন্দ হচ্ছে না। অভিনেত্রীর সাফ বক্তব্য, ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড্ড অভাব। যে পরিবেশে তিনি একসময় কাজ করেছেন, তা আর নেই বলেই দাবি রত্নার। অভিনয় ছেড়ে থাকবেন, এমনটা কখনও ভাবেননি রত্না ঘোষাল। তবে এখন যারা কাজ করেন তাঁদের সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে পারছেন না বর্ষীয়ান অভিনেত্রী। এখন পাতার পর পাতা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ‘গর্ভবতী হলে মানুষ অন্ধ হয় নাকি…নেশা করে গল্প লেখেন?’ প্রসব যন্ত্রণায় দৃষ্টি হারালো রাই! সমালোচনায় মুখর হৃদয়হীন নেটিজেন!
এসব অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে রাজনীতি ঢুকে গেছে তাতে ইন্ডাস্ট্রি কিছুদিন পরে একেবারেই ধ্বংস হয়ে যাবে। আগে ইন্ডাস্ট্রিতে রাজনীতির কোন জায়গায় ছিল না। বর্তমানে যে সমস্ত নোংরা পলিটিক্স করা হচ্ছে তাতে করে ভালো কাজ আর কতদিন হবে তা নিয়ে খুব সন্দেহ। এমনিতেই ইন্ডাস্ট্রি অনেক ছোট তার মধ্যে এত নোংরা পলিটিক্স যা সত্যি বারবার আঘাত করে অভিনেত্রীকে। অভিনেত্রী জানিয়েছেন তিনিও কাজ করতে চান। ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করবেন পরবর্তী সময়ে, আপাতত ওটিটি নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

