নিয়তির পরিহাসে চরম সত্যের মুখোমুখি নায়িকা! পারুলের নিয়তি বদলাতে কি ধামাচাপা দিতে চাইছে শিরিন? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Promo, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা নতুন প্রোমো

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করে পারুল ব্রাইট মাইন্ডস্ এর সেরা ছাত্রীর শিরোপা অর্জন করে নিয়েছে। শিরিন যে সমস্ত কিছু চক্রান্ত করেছিল পারুলকে হারানোর জন্য এবং রায়ান পারুলের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য সেই সবকিছু প্রমাণিত হয়ে গিয়েছে। পারুল নিজের যোগ্য সম্মান অর্জন করতে পেরেছে। তবে এরই মধ্যে ধারাবাহিকের আরেকটি নতুন প্রোমো ভিডিও সামনে এলো।

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রায়ানের ঠাকুমা পারুলকে নিয়ে গিয়েছে একগুরুদেবের কাছে। সেখানেই তার হাত দেখে গুরুদেব জানান পারুল খুব শীঘ্রই তার জীবনের এক লুকিয়ে থাকা সত্যিই মুখোমুখি হতে চলেছে। কিন্তু সেই সত্যি জানার পথে বার বার কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারপরই গুরুদেবের কাছে নিজের ভবিষ্যৎ জানতে আসে শিরিন। শিরিনের হাত থেকে গুরুদেব বলেন, নিয়তি বদলানোর চেষ্টা যেন শিরিন না করে তাহলে তারই বিপদ। কিন্তু শিরিন ঠিক করে নেয় পারুলকে তার জীবনের আসল সত্যি সে কখনো জানতে দেবে না। নিয়তি সে বদলেই ছাড়বে।

আরও পড়ুনঃ ‘তোমায় ভালোবেসে আমি ধ্বং’স!’ বিচ্ছেদের পরেও পিছু ছাড়েনি স্ত্রীর স্মৃতি! সুস্মিতাকে ভালোবেসেই ছারখার হয়ে গিয়েছে জীবন! সমাজ মাধ্যমে তারই ইঙ্গিত দিলেন সব্যসাচী চক্রবর্তী?

আর এই প্রোমো দেখেই দর্শকদের একাংশের মনে ধারণা জন্মেছে হয়তো পারুল এবং শিরিনের একই বাবার সন্তা কারণ ধারাবাহিকের বেশ কয়েকটি পর্ব আগে দেখানো হয়েছিল শিরিনের মা তার বাবাকে তার প্রথম স্ত্রীর থেকে আলাদা করে বিয়ে করেছিল। শিরিনের মা তার বাবার দ্বিতীয় স্ত্রী। আর হতে পারে পারুলের তার বাবার প্রথম স্ত্রীয়ের সন্তান। পারুলই হলো শিরিনের আরেক বোন। এবারে দেখা যাক গল্পের মোড় কোন দিকে ঘোরে।

Back to top button