লন্ডনে জীবন সংকটে রায়ান-পারুল! সংযুক্তা সেনের নৃ’শংসতায় এবার কি শেষ হবে বসু বাড়ির চার সদস্য? প্রকাশ্যে নতুন প্রোমো!

জি বাংলা-র (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে (Parineeta) আসতে চলেছে এক রুদ্ধশ্বাস মোড়। মৈনাক দার ওপর হওয়া নৃশংস আক্রমণের পর বসু বাড়িতে এখন শোকের ছায়া। তবে এই কঠিন সময়েই দাউদাউ করে জ্বলে উঠেছে পারুলের জেদ। নিজের দেবতুল্য দাদার এই অবস্থার জন্য দায়ী অপরাধীকে কোনোভাবেই রেহাই দিতে রাজি নয় সে। হাসপাতালের কেবিনে শুয়ে থাকা মৈনাক দাকে সাক্ষী রেখেই পারুল গর্জে ওঠে এবং সবার সামনে প্রতিজ্ঞা করে যে, যে তার দাদার এই ক্ষতি করেছে, সে পাতালে থাকুক বা লন্ডনে পারুল তাকে খুঁজে বের করবেই।

পারুলের এই কঠিন প্রতিজ্ঞার পরেই গল্পের মোড় ঘোরে বিদেশের মাটিতে। মৈনাক দার ওপর করা অন্যায়ের প্রতিশোধ নিতে লন্ডনে পৌঁছে যায় রায়ান, পারুল, অনিরুদ্ধ ও মল্লার। তাদের লক্ষ্য একটাই যেকোনো মূল্যে সংযুক্তা সেনকে খুঁজে বের করা এবং তাকে তার পাপের সাজা দেওয়া। লন্ডনের রাস্তায় শুরু হয় এক টানটান উত্তেজনার পর্ব, যেখানে বসু পরিবারের এই চার সদস্য সংযুক্তার ডেরায় হানা দেওয়ার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী তারা সরাসরি হানা দেয় সংযুক্তা সেনের গোপন ফ্ল্যাটে। সেখানে তাকে মুখোমুখি পেয়ে রায়ান সগর্বে ঘোষণা করে যে সংযুক্তার খেলার দিন শেষ হয়ে এসেছে। কিন্তু দুর্ধর্ষ সংযুক্তা এত সহজে হার মানার পাত্রী নয়। রায়ানের কথা শুনে সে এক রহস্যময় হাসি হাসে এবং তার সংকেত পাওয়া মাত্রই পেছন থেকে একদল ভাড়াটে গুন্ডা অতর্কিতে আক্রমণ চালায়। কিছু বুঝে ওঠার আগেই গুন্ডাদের আঘাতে জ্ঞান হারায় রায়ান-পারুলসহ চারজনই।

এর পরের দৃশ্যটি আরও ভয়াবহ ও রোমহর্ষক। সংযুক্তা সেন তার নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে যায়। সে রায়ান, পারুল, অনিরুদ্ধ এবং মল্লারকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সবাইকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দেয়। অসহায় অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে বসু বাড়ির চার সদস্য। এই চরম সঙ্কটের মুহূর্তে সংযুক্তা ক্রুর হাসি হেসে জানায় যে, এবার সে তাদের মাথা দিয়ে গল্ফ খেলবে। তার এই পৈশাচিক পরিকল্পনা দেখে শিউরে ওঠে সবাই।

আরও পড়ুনঃ শাশুড়ির ষ’ড়যন্ত্র ভেঙে চুরমার! ভরা মজলিসে কুন্তলীকে সজোরে থাপ্পড় মারল দিতি! নিজের অধিকার ছিনিয়ে নিয়ে উচিত শিক্ষা দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

সংযুক্তা তার আক্রমণের লক্ষ্য হিসেবে প্রথমেই পারুলকে বেছে নেয়। সে যখন পারুলের মাথায় সজোরে আঘাত করে, তখন যন্ত্রণায় এবং আতঙ্কে চিৎকার করে ওঠে রায়ান ও পারুল। এই রোমহর্ষক পরিস্থিতির পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন সত্যিই কি সংযুক্তার হাত থেকে বাঁচতে পারবে পারুল? নাকি লন্ডনের মাটিতেই চিরতরে শেষ হয়ে যাবে বসু বাড়ির এই প্রিয় সদস্যদের জীবন? পরবর্তী পর্বে কী ঘটতে চলেছে, তা জানতেই এখন মুখিয়ে আছেন সকলে।

Back to top button