ভালোবাসার মরশুমে একে অপরের প্রেমে পড়লো পারুল রায়ান! ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান এবং তার বন্ধুদের সব সত্যি ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে পারুল। রায়ান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পারুল জানিয়ে দেয় যে সে আর ভয় পাবে না। এই কলেজটা যতটা রায়ানদের ততটাই পারুলদের। তাই কেউই তাদের আর দমিয়ে রাখতে পারবে না।

Parineeta Today Episode 17 February

অন্যদিকে রুক্মিণীর ক্যামেরা এখনও খুঁজে পাওয়া যায়নি। গ্রামের এক বউ এসে গোপালকে বলে সে আন্দাজ করতে পারছে কে এই চুরি করেছে। কিন্তু প্রমাণ ছাড়া সে কিছু বলতে পারবে না। তারপরই গোপাল রুক্মিণী মিলে বেরিয়ে পড়ে ওই ক্যামেরার খোঁজে। ক্যামেরাটা বেচে দেওয়ার আগে যে করেই হোক সেটা পেতেই হবে।

এদিকে ইউনিভার্সিটিতে ভালোবাসার দিন উদযাপন করা হবে তারজন্য সকলেই সেই নিয়ে ব্যস্ত। রায়ান, শিরিন সবাই মিলে কোমর বেঁধে নেমে পড়েছে সেই আয়োজনে। এদিকে পারুলও প্রথমবার যাবে এই অনুষ্ঠানে। তাই বড় বৌদি তাকে নিজের শাড়ি গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে। এদিকে রায়ান এসে পারুলকে বলে ওমকার এর বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতে। কিন্তু পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই ঘটনার বিচার করেই ছাড়বে। কেউ তাকে আটকাতে পারবে না।

আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রিতে রে’প হয়না, এখানে ‘কিছু দিয়ে’ ‘কিছু পেতে’ হয়!”- কোন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন অভিনেত্রী ইন্দ্রানী বসু মজুমদার?

পরিণীতা আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ইউনিভার্সিটি একেবারে সেজে উঠেছে ভালোবাসার দিন উদযাপনের জন্য। রায়ান নিজে ভায়োলেন বাজাচ্ছে। আর সামনে থেকে লাল শাড়ি পড়ে সুন্দর সেজেগুজে রায়ানের দিকে এগিয়ে আসছে পারুল। এবারে কি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে নাকি আজীবন শত্রুই থেকে যাবে দুজন দুজনের? সেটাই দেখার অপেক্ষা।

Back to top button