শুরু হওয়ার ৭ মাস পর প্রথমবার প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা! মন খারাপ দর্শকদের!

বাংলা অসংখ্য ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে নারীকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)। গত বছর ১১ই নভেম্বর থেকে জি বাংলার পর্দায় রাত ৮টায় শুরু হয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছে অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার নায়ক চরিত্রে দেখা মিলছে উদয়ের। এর আগে উদয়কে বিভিন্ন ধারাবাহিকে আমরা অভিনয় করতে দেখেছি। সবকটি ধারাবাহিকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন উদয়। অন্যদিকে অভিনেত্রী ঈশানির এটাই প্রথম ধারাবাহিক।
ধারাবাহিকটির প্রমো ভিডিও দেখেই বোঝা গিয়েছিল নারীকেন্দ্রিক একটি ধারাবাহিক হতে চলেছে পরিণীতা। ন্যাড়াগোয়াল গ্রামের মেয়ে পারুল, যার স্বপ্ন সে অনেক দূর পড়াশোনা করে বড় হবে, চাকরি করবে। অন্যদিকে গল্পের নায়ক রায়ান একেবারেই উচ্ছন্নে যাওয়া বড় লোকের ছেলে। পারুলের স্বপ্ন পূরণ করতে আবার রায়ানের দাদু উদ্যোগ নেয়। নানান ঘটনায় পারুলকে রায়ানের বউ করে নিয়ে আসে কলকাতায়। এভাবে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকে শুরুর দিক থেকেই পারুল রায়ানের ঝগড়া খুনসুঁটি দেখানো হয়েছিল। প্রথম দিকে তো পারুলকে একেবারেই মেনে নিতে পারেনি রায়ান। সবসময় তার বিরুদ্ধেই কাজ করতো। কিন্তু ধীরে ধীরে পারুল রায়ানের বন্ধুত্ব হয়। তারা একে অপরের কাছাকাছি আসে, তবে একে অপরের ভালো বন্ধু হয়ে রয়ে গেল রায়ান পারুল। পারুল একটু একটু করে ভালবাসতে শুরু করলে রায়ানকে। তবে রায়ান শেষ পর্যন্ত পারুলের থেকে মুখ ফিরিয়ে নেয়।
তবে ধারাবাহিকের গল্প প্রথম থেকে পছন্দ হয়েছে দর্শকের। যার কারণে ধারাবাহিকটি শুরুর পর থেকে বেশ কয়েক সপ্তাহ টানা টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। তবে বেশ কয়েক সপ্তাহ হল পরিণীতা ধারাবাহিকটি টিআরপি তালিকায় একেবারেই ভালো ফলাফল করছে না। প্রথম থেকে একেবারে তৃতীয় স্থানে নেমে এসেছে। কিন্তু এই সপ্তাহে তো অবিশ্বাস্য পরিবর্তন ঘটেছে।
আরও পড়ুনঃ চন্দ্রের নোংরা ষ’ড়যন্ত্রের শিকার কমলিনী! শাশুড়ির গয়না চুরির অপরাধে গ্রেপ্তার নায়িকা! বন্ধুকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে তো নতুন!
প্রথম দিকে পরপর কয়েক সপ্তাহ টিআরপি টপার হওয়ার পর এই প্রথমবার ধারাবাহিকটি টিআরপি তালিকা থেকে ছিটকে গেছে। টানা সাত মাস ধারাবাহিকটি চলার পর এই প্রথম টিআরপি তালিকা থেকে ছিটকে গেল। যা সত্যি দর্শকদের অবাক করেছে। ধারাবাহিকের দর্শকেরা কোনোদিনও ভাবতেই পারেনি এমন হাল হবে পরিণীতার, ধারাবাহিকটি টিআরপি তালিকা থেকে ছিটকে যাবে। পরিণীতা ধারাবাহিকের দর্শকের কাছে এটা খুবই খারাপ খবর। দেখা যাক আগামী সপ্তাহে পরিণীতা ধারাবাহিকটি ঘুরে দাঁড়াতে পারে কিনা।

