শিমুলকে অসম্মান করার পর এবার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অধিকার ফলানোর চেষ্টা করলো পরাগ, শিমুলও দিল যোগ্য জবাব

কিছুদিন হলো জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক, যার নাম কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি একের পর এক বাস্তব ঘটনা তুলে ধরছে নাটকীয়তার মধ্যে দিয়ে। ধারাবাহিকের প্রধান আকর্ষণ শিমুল অর্থাৎ অভিনেত্রী মানালি দে।

সমাজের প্রত্যেকটি মেয়ের পাওয়া না পাওয়া এবং বিয়ের পরে তাদের সাথে হওয়া অন্যায় অবিচারের সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিকের প্লট। আর ঠিক এই জন্যই দর্শকরা নিজেদের সাথে মিল খুঁজে পান শিমুলের। বিয়ের পর থেকে একটা মুহূর্তও শান্তি পায়নি শিমুল। বউ হয়ে আসা ইস্তক নানান ভাবে শিমুলকে খোঁটা দিয়ে গিয়েছে তার শাশুড়ি।

অনেক তর্ক-বিতর্কের পরে ধুলো পা করতে পরাগকে নিয়ে নিজের বাপের বাড়িতে আসতে পেরেছে শিমুল। এখানে এসো পরাগের জন্য কম অপমানিত হতে হয়নি শিমুলকে। শিমুলের বন্ধুরা নতুন জামাইবাবুকে সিনেমা দেখতে বা খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বললে পরাগের তাদের প্রতি অভদ্র ব্যবহার এবং ছোট মানসিকতা শিমুলকেও অনেকটা ছোট করেছে।

কিন্তু যার এদিক নেই তার ওদিক আছে। কিছুটা এমন প্রবৃত্তির ছেলে হচ্ছে পরাগ। বিয়ে করার পর থেকে স্বামী হিসেবে কোন কর্তব্যই পালন করেনি সে। কখনো একবারের জন্যও তাদের বাড়িতে আসা ওই নতুন মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায়নি পরাগ। একবারও শিমুলকে জিজ্ঞাসা করেনি যে তার কি চাই। উল্টে নিজের এবং নিজের বাড়ির চাহিদাগুলো চাপিয়ে দিয়েছে তার মাথায়। আর এবার সেই ছেলেটাই ঘরে একা পেয়ে অধিকার ফলাতে চেষ্টা করল শিমুলের ওপর। রীতিমতো জোর জবরদস্তি শুরু করলো তার সাথে। যা অত্যন্ত কুরুচিকর মানসিকতার প্রমাণ।

কিন্তু শিমুল চুপ থাকার মেয়ে নয়। সে কোনোভাবেই ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেয়নি। পরাগ শিমুলের ওপর জোর খাটাতে গেলে শিমুল পরাগকে বলে, “তোমার যখন এতই তৃষ্ণা, তাহলে কালকে সেই তৃষ্ণা কোথায় ছিল? নাকি মায়ের ভয়ে উজু হয়েছিলে। আর আমাদের বাড়িতে এসে একদম সিংহ রূপ ধারণ করেছো। আমার ইচ্ছা না থাকলে তুমি কখনোই আমার ওপর জোর করতে পারো না।”

আজকের সমাজে ঠিক এই একই জিনিস ঘটে চলেছে বহু মেয়ের সাথে। কিন্তু তারা সবটাই সহ্য করে নিয়েছে, ইচ্ছে না থাকলেও সমস্ত কিছু মেনে নিতে হয়েছে। কারণ সবার শিমুলের মতো সাহস থাকে না রুখে দাঁড়ানোর। আমাদের সমাজে এমন অনেক পরাগ রয়েছে এবং তৈরি হচ্ছে, যারা সমাজের সামনে এক রকম আর বন্ধ ঘরের ভিতর অন্যরকম। তাদের কাছে নিজের চাহিদাটাই আসল, তার সামনে থাকা মানুষটা কি চায় বা কেন চায় বা আদৌ চাই কিনা সেই নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। আর এমন একটি চরিত্র হলো পরাগ।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

Back to top button