শিমুলের নাচ দেখে পরাগ প্রথমবার খুশি হল! শাশুড়ির মতো স্বামীর মনও জয় করলো সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache koi Moner Kotha)। ধারাবাহিকটি দর্শকমনে ব্যাপক জায়গা দখল করে নিয়েছে। প্রতিবাদী শিমুলের (Shimul) চরিত্র ধীরে ধীরে দর্শকমনে বিরাট জায়গা করে নিচ্ছে। শিমুল বিয়ের পর থেকে এক একটা নতুন নতুন সমস্যায় পড়েছে। স্বামী, দেওর ও শাশুড়ি কেউ শিমুলের সাথ দেয়নি।
স্বামী পরাগ (Parag) শিমুলের উপর মানসিক ও শারীরিক দুই অত্যাচার করে। দেওরও শিমুলকে বৌদি রূপে সম্মান দেয় না। শাশুড়িও প্রথমদিকে শিমুলকে প্রতি কাজে খোঁটা দিত। যদিও বর্তমানে শিমুলের ভালো মানসিকতার জেরে শাশুড়ির মনে অনেক পরিবর্তন এসেছে। তবে পরাগ এখনও শিমুলের উপর অত্যাচার চালিয়ে যায়।
অন্যদিকে দেওর পলাশ (Polash) ও তার হবু বউ প্রতীক্ষা শিমুলকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে। পরাগও শিমুলকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে চায়। তার নাচ, গান সব বারণ করে দেয়। তবে শিমুল পরাগের কোনও কথা না শুনে পাড়ায় নাচবে বলে ঠিক করে। আর তাই শুনে পরাগ শিমুলের অনুষ্ঠানে যাওয়া থেকে আটকাতে অসুস্থ হওয়ার নাটক করে।
ঠিক অনুষ্ঠানে যাবে, এমন সময় পরাগের স্কুল থেকে খবর আসে যে পরাগ হাসপাতালে ভর্তি। এমন কথা শুনে শিমুল ছুঁটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আসলে পরাগের কিছুই তেমন হয়নি। সেখান থেকে ফিরে শিমুল নাচের অনুষ্ঠানে যায়। পলাশ ও প্রতীক্ষা বুঝে যায় যে শিমুলকে জব্দ করা এতো সহজ নয়। এরপর বাড়ির সকলে মিলে শিমুলের নাচ ও পুতুলের গান শুনতে আসে।
শিমুলকে স্টেজে নাচতে দেখে পলাশ ও প্রতীক্ষা মনে মনে অনেক কু-মন্তব্য করে। এদিকে শিমুলের শাশুড়ি শিমুলকে নাচতে দেখে খুব খুশি হয় ও দুঃখ করে এই ভেবে যে একদিন এই নাচের জন্যই শাশুড়ি শিমুলের গায়ে হাত তুলেছিল। এরপর দেখা যায়, পরাগ শিমুলের নাচ অদ্ভুত দৃষ্টিতে মনোযোগ সহকারে দেখতে থাকে। যা দেখে পলাশ ও প্রতীক্ষা মনে মনে ভয় পায়, তবে কি শাশুড়ির মতো পরাগের মনও পাল্টে যাবে?

