শিমুলকে জব্দ করতে নতুন ফন্দি, মা বৌয়ের হয়ে কথা বলে পলাশকে চমকে দিলো পরাগ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলি এতটাই জমে উঠেছে যে, টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
বর্তমানে ধারাবাহিকের নায়িকা শিমুলের উদ্যোগে তার শ্বশুরবাড়ির পাড়ায় হবে দুর্গাপূজা। সেই নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি। এরই মাঝে সবার সামনে পরাগ আর পলাশ নিজের মাকে অনেক অসম্মান করে। সে যে তার ছেলেদের মানুষ করতে পারেনি তা আবারও সকলের সামনে প্রমাণ হয়ে যায়।
এরপর পরাগ আর পলাশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিমুল আর মধুবালা পাড়ার সকলের সাথে বেরিয়ে পড়ে চাঁদা তুলতে। তাদের পুজোর যা বাজেট সেটা তাদেরকে চাঁদা থেকে তুলতেই হবে। তাই আনন্দ করে সবাই মিলে একসাথে বাড়ি বাড়ি গিয়ে সবার থেকে চাঁদা নেয়। পাড়াতেই এবার পূজো হবে শুনে খুব খুশি হয় পাড়ার প্রত্যেকে।
অন্যদিকে পরাগ আর পলাশ রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তখন পলাশ পরাগকে বলে, “তুইতো বেরোনোর সময় চাবিটা কাকিমাদের বাড়ির না দিয়ে নিজে নিয়ে চলে যা। ওরা বাড়িতে ঢুকতে পারবে না। প্রয়োজনে তোর অফিসে গিয়ে ওরা চাবি নিয়ে আসবে। যদি বাড়ি এসে প্রশ্ন করে বলবি তুই শুনেছিলি ওদের কাছে ডুপ্লিকেট চাবি আছে।”
এই শুনে পরাগ বলে, “কিন্তু আমার কাছে তো কোন ডুপ্লিকেট চাবি নেই! আর তালা লাগিয়ে গেলে তো ওরা আর বাড়িতে ঢুকতে পারবে না।” পরাগের বোকামি দেখে অবাক পলাশ। সে বলে, “ঢুকতে পারবে না তাতে তোর কি, এমন করলে তবেই না ওরা শায়েস্তা হবে।” এরপর পুরো বিষয়টা বুঝতে পারে পরাগ আর পলাশের তালে তাল মিলিয়ে এমনটাই করতে উদ্যত হয় সে।

