শিমুলকে ছেড়ে এবার ছাত্রীর সাথে ন্যাকামো শুরু পরাগের! বাড়িতেই মা বউয়ের সামনে টিউশনের নামে নতুন নোং’রা’মি

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বর্তমানে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এবার নতুন নোংরামি শুরু করলো পরাগ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পরাগের থেকে টাকা নেওয়ার জন্য প্রথমে শিমুলকে সবাই ভুল বুঝলেও যখন পুতুল সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয় তখন সবাই শিমুলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। আর তারপরেই আবারো আগের মতন শিমুলকে বুকে টেনে নেয় মধুবালা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, পলাশ শিমুলকে নানা রকম কথা শোনাতে থাকলে শিমুল তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে যদি তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে তাহলে শিমুল তার বিয়েতে থাকবে না। আর শিমুল না থাকলে মধুবালা আর পুতুলও থাকবে না। তাই আর বেশি কথা বাড়াতে চায়না পলাশ।
এরপর পরাগ তার মাকে জানায় এতগুলো টাকা প্রতি মাসে চলে গেলে তার হাতে আর কিছুই থাকছে না তাই সে এবার থেকে টিউশনি পড়াবে। এই শুনে মধুবালা পরাগকে বলে, ভালো কথা। এটাই তো সময় খাটনি করে পয়সা উপার্জন করার। কিন্তু পরাগের মনে আসলে কি চলছে সেটা তখনও অব্দি বুঝতে পারেনি।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এক নতুন ছাত্রী এসেছে পরাগের বাড়িতে। শিমুল তাকে বলে, “উনি তো তোমার সময়কার নন উনি কি পারবেন তোমায় পড়াতে?” এর পরের দৃশ্যে দেখা যায় পরাগের ছাত্রী পরাগকে বলছে, “আপনার খুব কষ্ট তাই না স্যার?” অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী দিনে কি করতে চলেছে পরাগ।

