সিদ্ধিতে বি’ষ মিশিয়ে শিমুলকে খাওয়ালো কুটিল পরাগ পলাশ, ম’রার আগে স্বামীর নাম বলে গেল সে! ভাইরাল প্রোমো

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠছে। ধীরে ধীরে ভীষণ জমে উঠছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
একটি অভাগা মেয়ের জীবনে অনেক যুদ্ধ করে এগিয়ে চলাই এই ধারাবাহিকের প্রধান বিষয়। এছাড়াও মেয়ের কিভাবে এই সমাজে প্রতিটি পদক্ষেপে অত্যাচারিত হয় সেই গল্পও দেখাচ্ছে এই মেগা। ধীরে ধীরে এই গল্প দর্শকদের মনে কৌতূহল এবং আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়েছে।

পাঁকেই পদ্ম ফোটে। আর ঠিক তেমন করে শিমুলও ওই পাঁকেই মধ্যেই চেষ্টা করছে নিজেকে মানিয়ে নেওয়ার নিজের চারপাশটাকে গুছিয়ে নেওয়ার। তার সঙ্গ পেয়ে বদলে গেছে তার শাশুড়ি মা। সুখে শান্তিতে নিজের শ্বশুরবাড়িতে থাকার জন্য চেষ্টা করে চলেছে শিমুল। তাই পাড়ায় হৈচৈ করে পালন করা হচ্ছে দুর্গাপুজো। কিন্তু সেটা সহ্য হলো না পরাগের।
পলাশ পরাগকে বুদ্ধি দেয়, ওই শিমুল তাদের সবকিছু ছারখার করে দিয়েছে, তাদেরকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে তাই শিমুলের মরে যাওয়াই ভালো। কিছু না ভেবেই নিজের স্ত্রীকে মেরে ফেলতে উদ্যত হয় পরাগ। শিমুলকে মারার একটা প্ল্যান করে তারা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এখানে দেখা যাচ্ছে, বিপাশা শিমুলকে এসে বলে সিদ্ধির ব্যবস্থা করা হয়েছে। সেই শুনে ভীষণ খুশি হয়ে যায় শিমুল। অন্যদিকে পরাগ পলাশকে বলে, মরে যাবে না তো? পলাশ বলে মরলে তাদের কিছু যায় আসে না। সিদ্ধি খেতেই মাটিতে লুটিয়ে পড়ে শিমুল। পরাগ এসে শিমুলের নিঃশ্বাস করছে কিনা সেটা দেখতে এলে তার হাত ধরে বলে ওঠে “কেন করলে এরকম?”

