“মায়ের পা ধরে ক্ষমা চাও না হলে বাড়িতে ঢুকতে দেবো না”, শিমুলকে বাড়ি থেকে বের করে দিল পরাগ, রইল আগাম পর্ব

ক্রমে বেড়েই চলেছে শিমুলের ওপর অত্যাচার! আর কিছু না করতে পেরে এবার শিমুলকে বাড়ি থেকে টানতে টানতে বের করল পরাগ! এবার কী করবে সে?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সবচেয়ে বাস্তববাদী এবং মনোগ্রাহী ধারাবাহিকটি হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। সমাজের প্রতিটি পর্যায়ে মেয়েদের ঠিক কি কি সহ্য করতে হয় তারই বর্ণনা দিচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা শিমুল।

বিয়ে হয়ে আসার পর থেকে এক ফোঁটাও শান্তি পায়নি শিমুল। তার শাশুড়ি মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে তার জীবন। একপ্রকার মানসিক নির্যাতন চালানো হচ্ছে তার উপর। তার শ্বশুর বাড়িতে এসে শিমুল কিছুতেই মানিয়ে নিতে পারছে না, সে বুঝে উঠতে পারছে না এটা বাড়ি না জেলখানা। এখানে শাশুড়ি মায়ের অনুমতি ছাড়া হাসতে নেই কাঁদতে নেই কথা বলতে নেই গাইতে নেই।

শিমুলকে বাড়ি ছেড়ে বাইরে বেরোতে বারণ করা হয়েছিল। তাই সে পাড়ার অনুষ্ঠানের নাচ গানের রিহার্সালের জন্য তার প্রতিবেশী বান্ধবীদের বাড়িতেই ডেকে নেয়। বেশ আনন্দ করেই রিহার্সাল করছিল তারা। কিন্তু তাতে ব্যাঘাত দেয় তার শাশুড়ি মা। পরাগ অফিস থেকে ফিরলে তার কানে বউয়ের নামে একাধিক নিন্দা মন্দ করে। সবকিছু দেখে ভীষণ রেগে যায় পরাগ। দূর দূর করে তাড়িয়ে দেয় প্রতিবেশীদের।

শিমুলের গায়ে হাত তুলল পরাগ

রাত্রিবেলা খেতে ডাকলে শিমুলকে জানিয়ে দেয় কেউ খাবে না। শিমুল এর কারণ বুঝতে পারেনা, আসলে সে ভাবতেই পারিনি ওই সামান্য একটা রিহার্সালের জন্য বাড়িতে এমন কিছু ঘটে যাবে। শিমুলকে একাধিক বাজে মন্তব্য করে পলাশ। শিমুলের গায়ে হাত অব্দি তোলে পরাগ। শিমুল যখন পাল্টা পুলিশের কাছে যাওয়ার ভয় দেখায় তখন তার ওপর চোটপাট আরো বেড়ে যায়। এরপর শিমুলকে তার শাশুড়ি মায়ের পা ধরে ক্ষমা চাইতে বলা হলে শিমুল সেই কাজ করতে অস্বীকার করে।

ধাক্কা মেরে শিমুলকে বের করে দিল পরাগ

মাত্র কিছুদিন হয়েছে বিয়ে হয়ে বাড়িতে ঢুকেছে শিমুল। আর এর মাঝেই পরিবারের সবচেয়ে খারাপ দিকটা দেখে ফেলেছে সে। এইবার তার সাথে চরম দুর্ব্যবহার করলো পরাগ। শিমুলের হাত ধরে টেনে তাকে বাড়ির বাইরে বার করে দিল সে। তার শর্ত যতক্ষণ না তার মায়ের কাছে শিমুল ক্ষমা চাইছে ততক্ষণ অব্দি শিমুল বাড়ির ভেতর ঢুকতে পারবে না। এবার কি করবে শিমুল? আগের দিনের মতন মাথা নত করবে নাকি সারারাত এমন বাড়ির বাইরে বসে থাকবে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button