কিঞ্জলকে নিজের বিষ থেকে বাঁচাতে নাগিনী থেকে মানুষ হবে পঞ্চমী! নীলকন্ঠের পরীক্ষায় কি সফল হবে পঞ্চমী?

এই সময়ে যেখানে টিআরপির চোরা স্রোতে ডুবে যাচ্ছে অনেক ধারাবাহিক সেখানে এখনো লড়াই করে টিকে রয়েছে পঞ্চমী। এই সিরিয়ালটি প্রথম সপ্তাহ থেকেই দারুণ টিআরপি পাচ্ছে। হিন্দির ‘নাগিন’ সিরিয়ালের জনপ্রিয়তার কথা তো সকলেরই জানা। ‘পঞ্চমী’ও (Panchami) কিন্তু দিন প্রতিদিন তার জনপ্রিয়তা বাড়াচ্ছে। নাগ নাগিনীরা নিয়ে সিরিয়াল এতটা জনপ্রিয়তা পাবে ভাবা যায়নি।

এই ধারাবাহিক মূলত নাগ নাগিনীদের কেন্দ্র করে, তাই স্বভাবতই সেখানে মাঝেমধ্যেই নাগলোকের দৃশ্য দেখানো হয়। ধারাবাহিকে দেখানো হয়েছে নাগলক রয়েছে গভীর জলের অন্তরালে। ‘পঞ্চমী’ যেহেতু একটি সাপ তাই তাকেও কখনও কখনও নাগলোকে যেতে হয়। সিরিয়ালে দেখানো হয় জলের তলায় সাঁতরে নাগলোকে পৌঁছে যাচ্ছে পঞ্চমী।

এই সিরিয়াল কেবল গল্প দিয়ে মানুষকে মুগ্ধ করে না তার পাশাপাশি এর দুর্দান্ত ভিএফএক্স দর্শকদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছে। প্রধানত জলের তলার যে দৃশ্যগুলো দেখানো হয় সেগুলো ভিএফএক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তবে দর্শকরা এই দৃশ্য দেখে মনে করেন এগুলো যেন আসলেই জলের তলায় শুট করা হয়েছে।

সম্প্রতি পঞ্চমী ধারাবাহিকের একটি প্রমো ভিডিও রিলিজ হয়। এই প্রমো দেখে বেশ চিন্তিত দর্শক মহল। এই প্রমতো দেখানো হয় স্বয়ং নীলকন্ঠ ভোলানাথ আসে পঞ্চমীর কাছে, এবং এসে বলে “দুষ্টের দমন করতে আমি আসবো তোমার আর বাবার সন্তান হয়ে”। সেই শুনে পঞ্চমী বলে “আমি যে ইচ্ছাধারী নাগিন আমার সাথে বাবুর বে হলে আমি বাবুকে থেকে বাঁচাবো কি করে”।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সেই শুনে এক সাধু বাবা তাকে বিধান দেয় যে বিষ থেকে কিঞ্জলকে বাঁচাতে হলে পঞ্চমীকে তার নাগ সত্তা ত্যাগ করতে হবে। তাকে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নাগিনি থেকে মানুষ হতে হবে। আর এই বিধান শুনে পঞ্চমী জানায় যে সে এই কাজ করতে পারবে। কিছুদিন আগে নাগ কুলের রানী হয়েছিল পঞ্চমী। এবার কি তবে নিজের নাগিনী সত্তাকে ত্যাগ করবে সে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button