শিমুলের ওপর রাগ পুতুলকে মেরে বের করছে পলাশ! এবার পলাশকে উচিত শিক্ষা দেবে শিমুল?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকটির জনপ্রিয়তা এই ধারাবাহিককে টিআরপির প্রথম পাঁচে স্থান করে দিয়েছে। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
এদিনের পর্বে দেখা যায় পুলিশের কাছে গিয়ে কোন কাজ না হওয়ায় শিমুল ঠিক করে সে এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে যাবে এবং নালিশ করবে। পরাগকে শাস্তি না দেওয়া অব্দি সে কোনভাবেই শান্তিতে নিঃশ্বাস ফেলবে না। যাবার সময় শাশুড়ি মা অনেক করে বোঝানোর চেষ্টা করলেও শিমুল তা শুনতে চায় না।
বেরোনোর আগে পরাগ ছুটে এসে শিমুলের হাত চেপে ধরে। শিমুল ব্যথা পায় এবং চিৎকার করে ওঠে কিন্তু পরাগ কোনভাবেই তার হাত ছাড়তে চায় না এরপর অনেক কষ্টে নিজের হাত ছাড়িয়ে সোজা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে রওনা হয় শিমুল। আর এবার শুধু পরাগ নয়, পলাশের বিরুদ্ধেও অভিযোগ করবে বলে জানিয়ে যায় সে।
পাড়ার সকল প্রতিবেশী বান্ধবীরা শিমুলের সাথে একসাথে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে গিয়ে শিমুল তার সমস্ত সমস্যা তার কাছে খুলে বলে। শিমুল জানায় যে তার স্বামী রোজ তাকে অত্যাচার করে। পুলিশ গিয়েও কিছু করতে পারেনি কারণ তার স্বামী তাকে চরিত্রহীন বানিয়ে দিয়েছে আর এর পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো খুলে বলে শিমুল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে কথা দেয় যে তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে দেখবে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুল বাড়ি এসে সবাইকে স্পষ্ট ভাবে জানায়, সে তার প্রতি হওয়া অত্যাচারের প্রতিকার চাইতে যা যা করার করে এসেছে। এইবার যার যা বলার, সে ওখানে গিয়ে বলতে পারো। এই শুনে পুতুল বলে ওঠে বেশ হয়েছে। এই শুনে পলাশ শিমুলের প্রতি হওয়া সমস্ত রাগ উগড়ে দেয় পুতুলের উপর আর পুতুলকে মারধর করা শুরু করে এই দেখে ক্ষেপে যায় শিমুল।

