ষড়যন্ত্রের শিকার হয়ে “পাখির প্রাণনাশ”! ভক্তদের জন্য দুর্ধর্ষ প্রোমো ‘রাঙা বউ’য়ের

একটি বড় ষড়যন্ত্রের শিকার হলো পাখি, কুশ কি পারবে পাখিকে এই বিপদ থেকে রক্ষা করতে?

কয়েকটা মাস হল জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’ (Ranga Bou)। এর মাঝেই টিআরপিতে প্রথম পাঁচে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। বহুদিন ধরেই চতুর্থ অথবা পঞ্চম স্থানে দেখা যেত এই ধারাবাহিকটিকে এইবার একেবারে তৃতীয় স্থানে উঠে এলো ধারাবাহিকের নাম।

এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাস (Sruti Das) এবং নায়কের ভূমিকায় রয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। দর্শকের কাছে ভীষণ প্রিয় তারা। এর আগেও ত্রিনয়নী ধারাবাহিকে তাদেরকে একসাথে দেখা গিয়েছে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। যা দেখে বেশ চিন্তায় পড়েছেন দর্শক মহল। কারণ এইবার তাদের প্রিয় নায়িকার আসতে চলেছে মহা বিপদ। বিশ্বকর্মা পুজোয় সেজে উঠেছে কুশ পাখির নতুন ব্যবসা। কুশের জ্যাঠা তাদের বলেন “বিশ্বকর্মা পুজোর দিন আমাদের সতী লক্ষী আলতা সিদুর নতুন জীবন পেল। যাও উদ্বোধন কর।”

ঠিক সেই সময় পিছন থেকে বাঁকা হাসি হাসতে থাকে পাখির জা-এরা। খুশির ফুল বউ আস্তে আস্তে বলাবলি করে, “এতদিন কুশ মাঝে মাঝে সবকিছু ভুলে যেত। এবার ইলেকট্রিক শক খেয়ে একেবারে পাকাপাকিভাবে সবকিছু ভুলে যাবে।” তাদের লক্ষ্য ছিল কুশ কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ কুশের জায়গায় চলে আসে পাখি।

পরবর্তী ঝলকে দেখানো হয়, কুশ চায় এই নতুন যাত্রার শুরুটা হোক পাখির হাত দিয়ে তাই উদ্বোধন করার দায়িত্বটা কুশ দেয় পাখিকে। আর তখনই কুশের জায়গায় ইলেকট্রিক শক খেয়ে পড়ে যায় পাখি। পাখির এমন অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় কুশ সহ বাড়ির প্রত্যেকে। তবে কি কোন বড় ক্ষতি ঘটে যাবে পাখির?

Back to top button