সুবর্ণ সুযোগ! শুধুমাত্র এই চার রাশির জাতকরাই জিততে পারেন ‘মিঠাইরানি’র মন! কারা তারা? আপনি আছেন কি সেই তালিকায়

জি বাংলার মিঠাই ধারাবাহিকের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় এক নম্বর ধারাবাহিকের আসনটি দখল করে রাখে মিঠাই। অত্যন্ত জনপ্রিয় এই ধারাবাহিকের নাম ভূমিকায় দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। সোশ্যাল মিডিয়াতেও সৌমিতৃষার ভক্তের সংখ্যা কম নয়।

সৌমিতৃষার প্রথম ধারাবাহিক হল কালার্স বাংলা চ্যানেলে প্রচারিত হওয়া ‘এ আমার গুরুদক্ষিণা’। মিঠাই-এর আগে আরও পাঁচটি ধারাবাহিকে তাঁকে দেখা যায়। ‘এ আমার গুরুদক্ষিণা’ বাদে অন্য ধারাবাহিকগুলি হল ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাড়’, ‘অলৌকিক না লৌকিক’ এবং ‘কনে বউ’। তবে মিঠাই ধারাবাহিকই সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও খ্যাতি এনে দিয়েছে সৌমিতৃষাকে।

২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম মিঠাই-রানি সৌমীতৃষা কুণ্ডুর। জন্মতারিখ হিসেবে তিনি মীন রাশির জাতক (Pisces Zodiac)। মীন রাশির জাতিকাকে ডেট করা খুব একটা সহজ নয়, কিন্তু আপনার প্রচেষ্টা সঠিক সময় তাঁর সঠিক মূল্য পাবে। আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ হন এই রাশির জাতিকারা। এঁরা আপনাকে যে ভাবে ভালোবাসবেন, সে ভাবে অন্য কেউই আপনাকে ভালোবাসতে পারবে না। সৌমীতৃষার মতো মীন রাশির জাতকদের সেরা সঙ্গী কোন কোন রাশির জাতকরা হন, তা নিয়েই আলোচনা করা হল এখানে। মীন রাশির জাতকরা কেমন হন এবং তাঁদের আদর্শ সঙ্গী কারা, তা জেনে নিতে পারেন এক্ষণই।

মিথুন রাশি
সম্পর্কে আবদ্ধ হলে পরস্পরের প্রতি অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েন মীন ও মিথুন রাশির জাতকরা। এরা উভয়েই কঠোর পরিশ্রমী হন এবং জীবনের ছোটখাটো বিষয়গুলিও গুরুত্ব দিতে ভালোবাসেন। মানসিকতার এই মিলের জন্যই মীন ও মিথুন রাশির জাতকরা জুটি হিসেবে খুবই ভালো।

কর্কট রাশি
জল প্রতীকের রাশি মীন ও কর্কট উভয়েই। সেই কারণে আবেগের মাধ্যমে এরা পরস্পরের সঙ্গে সহজেই যুক্ত হয়ে যেতে পারেন। মীন ও কর্কট রাশির জাতকরা সাধারণত প্রথম দর্শনেই পরস্পরের প্রেমে পড়ে যান। তবে অত্যন্ত আবেগপ্রবণ কর্কট রাশির সঙ্গে সব সময় পাল্লা দিয়ে উঠতে পারেন না মীন রাশির জাতকরা। আবার পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করা কর্কটের জাতকরা, বিয়ের পর শুধু মীনের জাতক সঙ্গীর সঙ্গে থাকতে গেলে হাঁপিয়ে উঠতে পারেন। তবু মীন ও কর্কট রাশির জাতকরা পরস্পরের সান্নিধ্য উপভোগ করেন দারুণ ভাবে।

কন্যা রাশি
সম্পর্কের ঘনিষ্ঠতার কথা বলতে গেলে সবার থেকে অন্যরকম মীন রাশির জাতকের প্রতিই সবথেকে বেশি আকৃষ্ট হন কন্যা রাশির জাতকরা। পরস্পরের প্রতি আকর্ষণ এবং স্থায়ী বিবাহিত সম্পর্কের দিক থেকে সবথেকে ভালো জুটি হলেন কন্যা ও মীন রাশির জাতকরা। এরা কখনোই পরস্পরের থেকে আলাদা হন না। দুর্দান্ত কমপ্যাটিবিলিটি থাকে এই দুই রাশির জাতকদের মধ্যে।

ধনু রাশি
পরস্পরের প্রতি গভীর প্রেমে আবদ্ধ থাকেন মীন ও ধনু রাশির জাতকর। এরা পরস্পরকে চুম্বকের মতো আকর্ষণ করেন। একবারে এই দুই রাশির জাতকদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে, তা বিয়ে পর্যন্ত অবশ্যই গড়ায়। মীন ও ধনু, উভয় রাশির উপরেই শুক্রের প্রভাব থাকে। এরা একসঙ্গে পরস্পরের জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারেন। খোলা মনের মীন রাশির প্রতি আকর্ষণ বোধ করেন ধনু রাশির জাতকরা। আর ধনুর সঙ্গীর প্রতি যত্নশীল স্বভাব মুগ্ধ করে রাখে মীন রাশির জাতকদের।

Back to top button