এতো অবহেলা! আর মাত্র কটা দিন! ১১ই জুন নয় তার আগেই শেষ হচ্ছে মিঠাই, কবে টিভিতে শেষ সমপ্রচার?

বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’-র। তবু, দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে গিয়েছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার এসেছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। এরই মধ্যে ফের শোনা যায় দুঃসংবাদ! শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এই দুঃসংবাদ আজকের নয় অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই কথা। গত নভেম্বর মাস থেকে এই গুজব শোনা গেলেও, এবারে সত্যি হতে চলেছে। বুধবার অর্থাৎ ৩১ তারিখ ছিল ‘মিঠাই’-র শেষ দিনের শ্যুট।
২০২০ সালে শুরু হয়েছিল ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের যাত্রা। তারপর থেকে দর্শকদের দৈনন্দিনতার অংশ হয়ে উঠেছিল ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র। চরিত্রগুলির সংলাপে দর্শক কখনও হেসেছেন, কখনও রেগে গিয়েছেন, আবার কখনও কেঁদেছেন। চরিত্রের সঙ্গে দর্শকদের এই একাত্ম হয়ে যাওয়াতেই লুকিয়ে রয়েছে ধারাবাহিকের সফলতা। প্রায় তিন বছরের বেশি সময় ধরে ‘মিঠাই’ ধারাবাহিকটি সেই কাজই করে এসেছেন সফলভাবে। তবে এবার আর দর্শক চাইলেই মিঠাই দেখতে পারবেন না।
এর আগেও প্রযোজনা সংস্থা থেকে মিঠাই শেষ হওয়ার ঘোষণা করেছিলেন। এমনকি মিঠাইয়ের ভাঙা সেটের ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। মিঠাই-এর চরিত্রাভিনেত্রী সৌমিতৃষা ধারাবাহিক থেকে বিরতি নেওয়ার পর দর্শকদের মন আরও খারাপ হয়ে গিয়েছিল। দর্শকেরা ভেবেছিলেন আবার বুঝি আগের মতো হবে ধারাবাহিক। তবে মিঠাই এর যাত্রা এখানেই শেষ হতে চলেছে।
টিআরপিতে একসময় বেঙ্গল টপার ছিল এই সিরিয়াল। তবে ধীরে ধীরে এই সিরিয়ালের টিআরপি কমলেও দর্শকদের কাছ থেকে ভালোবাসা একফোঁটাও কমেনি। মিঠাই-উচ্ছেবাবুর জুটি ছিল দর্শকদের কাছে সেরা জুটি। সেই মিঠাই-এর পথচলা অবশেষে থামল। জুনের প্রথমেই শেষবারের মতো টেলিকাস্ট হবে মিঠাই। সবমিলিয়ে মিঠাই প্রেমীদের মন খুবই খারাপ।
প্রথমে মনে করা হচ্ছিল ১১ জুন শেষ পর্ব সম্প্রচার হবে মিঠাই ধারাবাহিকের। কিন্তু হঠাৎ একটা খবর সামনে আসায় মন ভেঙে গেলো দর্শকদের। শোনা যাচ্ছে ১১ ই জুন নয় বরং তার আগেই শেষ হবে মিঠাই। দর্শকদের ধারণা অনুযায়ী ৯ ই জুন ৮৭৫ পর্বে শেষ হবে মিঠাই। কিন্তু কেনো? কারণ ১০-১১ জুন সন্ধে ছটা থেকে সাতটায় খেলনা বাড়ি ধারাবাহিকের এক ঘন্টার মহা এপিসোড হবে। ফলে মিঠাই সম্প্রচারের সময় কোথায়? আর এখনো অব্দি ওই দুই দিন মিঠাইয়ের জন্য অন্য কোন টাইম স্লট ঘোষণা করা হয়নি। তাই দর্শকদের ধারণা ১১ই জুনের পরিবর্তে ৯ ই জুন অন্তিম পর্ব সম্প্রচার করবে মিঠাই ধারাবাহিক।

