আসল কন্ট্রাক্ট পেপার পুড়িয়ে তিন্নির জাল থেকে সৃজন কে মুক্ত করলো পর্ণা, নিম ফুলের মধুতে আগামী পর্ব ফাঁস!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। এই ধারাবাহিক দর্শকদের বেশ পছন্দের। কারণ এই ধারাবাহিকে রয়েছে একটা প্রতিবাদী চরিত্র। সেই প্রতিবাদী চরিত্র হল পর্ণা। যে অন্যায়কে মেনে নেয়না, অন্যায়ের সাথে আপোষ করেনা, সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

আর সেই কারণেই দর্শকদের পছন্দ, টিআরপি তালিকাতেও কিন্তু বেশ ভালো ফলাফল করছে। তবে এবার গল্পের মোড় কিছুটা অন্যদিকে ঘোরানো হচ্ছে। শুধু সৃজন পর্ণা আর কৃষ্ণাকেই নয় বরং বাকি চরিত্র গুলিরও গল্প দেখানোর চেষ্টা করা হচ্ছে ধারাবাহিকে। সম্প্রতি, তিন্নির নিজস্ব কিছু করাকে কেন্দ্র করে দত্ত বাড়িতে চলছে আরেক কান্ডকারখানা। তিন্নি যে শুধু নিজে স্বাধীন হবে বলে কাজ করছে তা নয়, সে পর্ণাকে হারাতে চায়।

তাই নিজের বসকে হাত করে সে সৃজনের চাকরিটা কেড়ে নিয়েছে। তবে তার প্ল্যানটাও অন্যরকম। সে না জানিয়ে চাকরি ছিনিয়ে নিলেও সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে সৃজনকে তার চাকরি ফিরিয়ে দিতে চায় যাতে সকলে তার সুখ্যাতি করে। এদিকে পর্ণা প্রথম থেকেই তিন্নি কি কাজ করে সেই নিয়ে বেশ চিন্তায় পড়ে। তবে এবার তিন্নি সৃজনকে বেশ ফাঁদে ফেলেছে।

চাকরি চলে যাওয়ায় সৃজনের মায়ের চাপে তিন্নির দেওয়া চাকরি ফেরাতে পারেনি সৃজন। কিন্তু সেই চাকরি নিয়েও পড়েছে বিপদে। সৃজন যেখানে চাকরি পেয়েছে তার বস তিন্নি। আর সে সৃজনকে নিজের ইচ্ছেমত নাচাচ্ছে। কারণ তিন্নি সৃজনকে দিয়ে একটা এক বছরের কন্ট্রাকে না জানিয়ে সই করিয়ে নিয়েছে যেখানে লেখা আছে, সৃজন কাজ ছাড়তে চাইলে তাকে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তাই সৃজন দত্ত এবার মহা ফাঁপরে।

তবে পর্ণা এতো সহজে হাল ছাড়বেনা। সৃজন তাকে সবটা জানাতেই পর্ণা উপায় ভাবতে থাকে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে তিন্নিকে জব্দ করল পর্ণা। এই পর্বে দেখা যাবে পর্ণার নির্দেশে সবাই মিলে কোলে করে তুলে ছাদ থেকে ফেলে দেওয়ার ভয় দেখায় তিন্নিকে, খুব ভয় পেয়ে যায় তিন্নি। তখন পর্ণা বলে যাও কন্ট্রাক্ট পেপারটা নিয়ে আসতে বল। তখন তিন্নি স্যারকে বলে আসল কন্ট্রাক্ট পেপার টা নিয়ে আসার জন্য। কনসার্ট পেপারটা হাতে পেয়েই সেটাকে আগুনে পুড়িয়ে ফেলে পর্ণা। আর বলে আজ থেকে সৃজন দাসত্ব থেকে মুক্ত। আর তারপর কি হল জানতে চোখ রাখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিকে।

Back to top button