কবে আসছে মানালির নতুন সিরিয়াল? কোন সময়ে এবং কোন ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে ‘কার কাছে কই মনের কথা’?

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকে দেখা মিলবে চার নারীর কাহিনী। সেই চার নারীর মধ্যে তিন নারীর নাম শোনা গিয়েছিল। অর্থাৎ তিন নারীর চরিত্রের অভিনেত্রীর নাম শোনা গিয়েছিল, কিন্তু আর একজনের নাম সুনিশ্চিত হয়নি এমন অনেক খবরই জানা যাচ্ছিল। কিন্তু এতদিন ধারাবাহিকের নাম বা প্রোমো ভিডিও কিছুই সামনে আসেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটল।

ধারাবাহিকের নাম এবং প্রোমো ভিডিও প্রকাশ্যে এল। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মানালি দে (Manali Dey) কে। আর ধারাবাহিকের নাম হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache Koi Moner Kotha)। ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে শিমুল নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছে, শ্বশুর বাড়িতে এসেই প্রথম দিন গায়ের রং নিয়েও কথা শুনতে হয়েছে। সাথে নিয়ে এসেছে হারমোনিয়াম। খুব সুন্দর গান করে শিমুল। কিন্তু এই গানের কদর কেউ দেয় না।

গানের শংসাপত্র নিয়ে শাশুড়িমাকে দেখাতে গেলে তিনিও গুরুত্ব দেন না, স্বামীকে দেখাতে গেলেও সে ব্যস্ততা দেখায়। আনন্দের মাঝে হতাশ হয়ে শিমুল গানের শংসাপত্রটা ছিঁড়ে দু টুকরো করে ফেলে দেয়। বাড়ির লোক পাত্তা দেয়না, তবে পাড়া প্রতিবেশী তাঁকে গুরুত্ব দেয়। তাঁরা সেই শংসাপত্রটা কুড়িয়ে জোড়া দিয়েছে। শিমুল মিত্রর আনন্দে তাঁরাও আনন্দিত। প্রোমো দেখার পর গল্পটি পছন্দ হয় বেশ কিছু দর্শকের।

মানালির ভক্তরা জানতে উৎসুক, ঠিক কবে থেকে এবং কোন সময় সম্প্রচার হতে চলেছে এই নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে হয় ৩ জুলাই অথবা ১০ই জুলাই থেকে জি বাংলার পর্দায় সম্প্রচার হতে পারে এই ধারাবাহিক। কবে থেকে আসছে সেই বিষয়ে তো জানা গেল এবার প্রশ্ন উঠছে কটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক?

শোনা যাচ্ছে, হয় রাত নটা নয় তো দশটায় সম্প্রচার হবে এই ধারাবাহিক। তবে এখানেও একটি টুইস্ট আছে। রাত ন’টায় স্টার জলসায় সম্প্রচারিত হয় এক্কাদোক্কা। এই এক্কাদোক্কা ধারাবাহিকের লেখিকা লীনা গাঙ্গুলী। অন্যদিকে শোনা যাচ্ছে অর্গানিক স্টুডিওর নতুন এই ধারাবাহিকের লেখিকাও লীনা গাঙ্গুলী, তাই খুব সম্ভবত নটার স্লটে এই ধারাবাহিককে দেওয়া হবে না। পড়ে রইল দশটার স্লট। সবার ধারণা এই স্লটেই দেখা যেতে পারে এই নতুন ধারাবাহিকটি।

Back to top button