জেঠুর বুদ্ধিতে পুলিশের হাত থেকে বাঁচলো সৃজন! ঈশার ষড়যন্ত্রে পিকলুর পিছু করে সৃজন পর্ণার কাছে পৌঁছালো পুলিশ!

বর্তমান দর্শকরা সাসপেন্স, রহস্য ইত্যাদিতে পরিপূর্ণ গল্প দেখতে বেশ পছন্দ করেন। যে গল্পে টানটান উত্তেজনা বহাল থাকে সেই গল্প দেখার মজাই আলাদা। আর ঠিক তেমন কিছুই পরিবেশন করছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। একঘেয়েমি থেকে দূরে সরে এক্কেবারে অন্যরকম ভাবে দর্শকদের আনন্দ দিচ্ছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বড়সড়ো বিপদের মধ্যে পড়েছে পর্ণা আর সৃজন। পর্ণাকে বাঁচাতে তাকে নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে সৃজন। কিন্তু তাদের উপর থেকে চোখ সরায়নি আসল দুষ্কৃতীরা। তাই আরো একবার অনেক বড় একটা বিপদের মুখে পড়লো তারা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, এই যাত্রায় কোনো ক্রমে তাদেরকে অর্থাৎ সৃজনকে বাঁচিয়ে নেয় তার জেঠু। মসলার বস্তায় সৃজনকে ভরে বাড়ি থেকে পুলিশের চোখের সামনে দিয়ে বের করা হয় তাকে। জেঠু প্রমাণ করে দেয় ভিতর ভিতর তাদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন বাইরে থেকে কেউ তাদের পরিবারের ক্ষতি করতে এলে সে ছেড়ে কথা বলবে না।
এক বিপদ থেকে বেরিয়ে আরেক বিপদের মধ্যে পড়ল পর্ণা সৃজন। তারা বাড়িতে ফোন করার উদ্দেশ্যে বাইরে বেরোলেই দেখতে পায় তাদের ছবি দিয়ে পোস্টার মারা রয়েছে দেওয়ালে আর তারা যে পালিয়েছে এটাও সেখানে স্পষ্ট লেখা। কোনক্রমে একটা ফোন জোগাড় করে নিজের ভাইকে ফোন করে পর্ণা। কিন্তু এই ফোনটাই যে তাদের চূড়ান্ত সর্বনাশের মুখে পৌঁছে দেবে এটা আশা করতে পারেনি সে।
পিকলু সহ বাড়ির সকলের ফোন ট্রাপ করছিল পুলিশ আর সেখানে সাহায্য করছিল ইশা। পিকলু সঙ্গে পর্ণা যা কথা বলে সবই জানতে পারে পুলিশ। তার পিছু নিয়ে পুলিশ চলে যায় পর্ণার কাছে। তবে কি এবার আর শেষ রক্ষা হবে না? এবার কি তবে পুলিশের হাতে ধরা পড়তে হবে পর্ণা সৃজনকে?

