ঐন্দ্রিলা বিক্রমের কাছে ফিরতেই অঙ্কুশের মনে অন্য নারী! টলিপাড়ায় পরকীয়ার গন্ধ! তবে কি ভাঙতে চলেছে এত বছরের প্রেম?

টেলিভিশনের পর্দায় (Bengali Television) এমন কিছু জনপ্রিয় জুটি রয়েছে যেগুলো দর্শক সারা জীবন মনে রেখে দেন। সেরকমই একটি জনপ্রিয় জুটি হলো বিক্রম ঐন্দ্রিলার (Vikram-Oindrila) জুটি। জি বাংলার (Zee Bangla) সাত পাকে বাঁধা ধারাবাহিকের হাত ধরে প্রথমবার এই জুটির দর্শকদের সামনে এসেছিল। প্রথম ধারাবাহিকের মাধ্যমেই এই জুটিকে দর্শক এত ভালোবাসা দিয়েছে যে তা সত্যি কল্পনা করতে পারেনি কেউ। এরপর বেশ কয়েক বছর বাদে আবার স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকের হাত ধরে জুটি বেঁধেছিল বিক্রম ঐন্দ্রিলা। ওই ধারাবাহিকেও দর্শক বিপুল ভালোবাসা দিয়েছিল তাদের।

তবে বিক্রম ঐন্দ্রিলা এতদিন পর্যন্ত খুব ভালো বন্ধু ছিল একে অপরের। আমার প্রত্যেকেই জানি ঐন্দ্রিলার সঙ্গে প্রেমের সম্পর্কের রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তার সঙ্গে দীর্ঘ দশ বারো বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন। তবে এবারে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বন্ধু বিক্রমের সাথে জুটি বাঁধতে চলেছেন ঐন্দ্রিলা। কিন্তু হঠাৎ কেনো এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে। বিয়ে না হলেও তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু ঐন্দ্রিলা বহুবার বহু সাক্ষাৎকারে অঙ্কুশের চরিত্র নিয়ে অনেক অভিযোগ করেছেন। বর্তমানে অঙ্কুশকে আমরা ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে দেখতে পাচ্ছি। সেখানে পাশে থাকা দুই অভিনেত্রী কৌশানী, শুভশ্রীকে মাঝে মধ্যেই নানান ভাবে প্রেম নিবেদন করে থাকেন অঙ্কুশ। সকলের সামনেই ফ্লার্ট করেন অঙ্কুশ। যা ঐন্দ্রিলার একেবারেই পছন্দ নয়। তাই এবারে অঙ্কুশের থেকে প্রতিশোধ নিতে বিক্রমের সাথে জুটি বাঁধলেন ঐন্দ্রিলা।

তবে বাস্তবে নয়, একটি নতুন রিয়েলিটি শোতে। বর্তমানে টেলিভিশনের পর্দায় বাংলা ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু রিয়েলিটি শো হয়। দিদি নাম্বার ওয়ান, সারেগামাপা, ডান্স বাংলা ডান্স তার মধ্যে অন্যতম। এছাড়াও আরো বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন রিয়েলিটি শো আসছে যেমন সান বাংলার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ নামের একটি নতুন রিয়েলিটি গেম শো। এবারে বিক্রম ঐন্দ্রিলার জুটি নিয়ে আসছে নতুন রিয়েলিটি শো ‘দশ দিনে দশ লাখ’। জি বাংলার নতুন রিয়্যালিটি শো-এ ফের দেখা যাবে তাঁদের।

আরও পড়ুনঃ ‘জোকার সেজে নিজেকে ছোটলোক প্রমাণ করছে…’- একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে পিতৃসম মিঠুন চক্রবর্তীকে নোংরা ভাষায় আক্রমণ! দর্শকদের রোষের মুখে ভিভান ঘোষ!

২০১৮ সালে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছিল ফাগুন বউ ধারাবাহিকটি। ২০১৮-এর পর আবার দীর্ঘ ৭ বছর বাদে টিভির পর্দায় ফিরতে চলেছে বিক্রম ঐন্দ্রিলার জুটি। নতুন এই গেম শোয়ে সঞ্চালনার দায়িত্ব তাদের কাঁধে তুলে দেওয়া হল কারণ এই গেমটি হতে চলেছে কাপল গেম শো। আর তাদের হিট জুটি এই শো কে আরো হিট করে তুলতে সাহায্য করবে। তবে এই কবে, কখন শুরু হবে এই শো তা এখনো জানা যায়নি।

Back to top button