মিঠাই শেষ হতেই ছোটপর্দায় ফিরলেন নায়িকা! মুখ্য চরিত্রে জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাবে তাকে

কোন ধারাবাহিক শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায় দর্শকদের। কারণ বেশ দীর্ঘ একটা সময় জুড়ে সেই চরিত্রগুলি হয়ে উঠেছিলেন দর্শকদের ঘরের মানুষ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে সেই চরিত্রগুলি কে আবার নতুন কোন ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে সেই আশায়। আর এইবার তেমনি একটি সুখবর এলো দর্শকদের জন্য। খবর মিলল ঐন্দ্রিলার নতুন ধারাবাহিকের।
তিনি ২০১৬ সালে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন । এতে তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি অনেক টিভি শো,ধারাবাহিক, টেলিফিল্ম এবং টিভি ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও তিনি অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তিনি জি বাংলার ধারাবাহিক রাইকিশোরীর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
এর আগে তিনি ২০১০ সালে ডান্স বাংলা ডান্সে সঞ্চালনা করেছিলেন। পরবর্তীতে তিনি জি বাংলার করুণাময়ী রাণী রাসমণিতে করুণা চরিত্রে অভিনয় করে পরিচিত হন। এরপর তিনি খনার বচন,দেবীপক্ষ,চুনি পান্না ,মিঠাই,রাশি,জানি দেখা হবে,হয়তো তোমারই জন্য,আমার দুর্গা,ঝুমুর,জয় কালী কলকাত্তাওয়ালি,আরও কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন।
মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও প্রত্যেকদিন বিভিন্ন আলোচনায় উঠে আসে এই জনপ্রিয় মেগার নাম। আর এর থেকেই বারবার নিজের অতুলনীয় সফলতার প্রমাণ দিয়ে যায় এই ধারাবাহিক। সিরিয়ালের প্রতিটি চরিত্রই ছিল অনবদ্য। এই চরিত্র গুলির মধ্যে দর্শকদের মনে বিশেষ স্থান অর্জন করেছে নিপা অর্থাৎ ঐন্দ্রিলা সাহা।

দর্শকরা জানতে উদগ্রীব কোন ধারাবাহিকে আসছেন তাদের প্রিয় নিপা? কালার্স বাংলায় একটি জনপ্রিয় ধারাবাহিক হল তুমি যে আমার মা। প্রায় দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিকের ছোট্ট আরু ভালোবাসা পেয়ে আসছে দর্শকদের। তবে এইবার সিরিয়ালের প্রধান আকর্ষণ এই আরুর বড় বয়সের চরিত্রে অভিনয় করতে চলেছেন সবার প্রিয় নিপা। অর্থাৎ এবার থেকে আরুর বড়বেলার চরিত্রে দেখা মিলবে ঐন্দ্রিলা সাহার।

