বাবার মর্মান্তিক মৃত্যু আজও কষ্ট দেয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে! সেই ঘটনা ভুলতে পারেননি আজও

এই মুহূর্তে দাঁড়িয়ে একের পরে এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে টেলিভিশনের দুনিয়ায়! আসছে নিত্য-নতুন ধারাবাহিক! হয়ত এত ধারাবাহিকের ভিড়ে বহু ধারাবাহিককে আমরা ভুলেই যাই, কিন্তু এরই মধ্যে এমন কিছু কিছু ধারাবাহিক থাকে যা আমাদের স্মৃতিতে রয়ে যায়। আর তেমনই একটি ধারাবাহিক হল ‘সাত পাকে বাঁধা’ বা ‘ মন ফাগুন।’

আর এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে নজরকাড়া অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সাত পাকে বাঁধা ধারাবাহিক পরবর্তী আর তাকে ফিরে দেখতে হয়নি। ‌এরপর জলসার পর্দায় মন ফাগুন ধারাবাহিক‌ও দারুণ রকম ভাবে সফলতা পেয়েছিল। ধারাবাহিক পরবর্তী এই অভিনেত্রী পা রাখেন সিনেমা দুনিয়ায়। সেখানেও সফলতা পান তিনি। ‌

আরো পড়ুন: সব ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে নীল! কোর্টরুমে সব দোষ নিজের কাঁধে নিয়ে মেঘকে অবাক করল সে!

তিনি জনপ্রিয় অন্য আরও একটি কারণেও। তিনি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার প্রেমিকা। একটা সময় ছোট পর্দায় অভিনয় করলেও এখন বড় পর্দায় কাজ করছেন ঐন্দ্রিলা। ইতিমধ্যেই ওটিটিতেও কাজ করে ফেলেছেন তিনি। জি ফাইভে ‘শ্বেতকালী’ নামক একটি ওয়েবসিরিজে মূল চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা।

Oindrila Sen

তবে সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীর জীবনে কিন্তু রয়েছে একটি খুবই দুঃখজনক ঘটনা। কী সেই ঘটনা? খুবই অল্প বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। ঐন্দ্রিলা যখন ছোট তখন একদিন তার বাবা সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিলেন সেই সময় একটি বাস তার বাবাকে পিষে দিয়ে চলে যায়। আর সেই কষ্ট থেকে বেরোতে পারেননি অভিনেত্রী। প্রতিটা মুহূর্তে নিজের বাবাকে মিস করেন তিনি। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে সেই কষ্টের কথা ভাগ করে নিয়েছিলেন তিনি।

Back to top button