সব ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে নীল! কোর্টরুমে সব দোষ নিজের কাঁধে নিয়ে মেঘকে অবাক করল সে!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকটি চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে। বেশ কিছুদিন ধরেই নায়ক এবং নায়িকার মাঝে বিচ্ছেদের পর্ব চলছিল। এইবার তাদের সেই বিচ্ছেদ পূর্ণতা পেতে চলেছে।
বর্তমান গল্প অনুযায়ী, কোথাও গিয়ে মনে মনে এই ডিভোর্সটা মেনে নিতে পারছে না মেঘ। কিছুদিন যাবত যা কিছু ঘটেছে তার ফলস্বরূপ মেঘ নীলের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু নীল এই ডিভোর্সটা চায়। অন্য কিছু চলছে নীলের মাথায়।
আরো পড়ুন:রণবীর নয় সৌরভের আত্মজীবনীতে দাদাগিরি করবে বলিউডে এই জনপ্রিয় নায়ক! খবর প্রচার হতেই হইচই ভক্তমহলে
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কোর্টের বাইরে একে অপরকে চোখে হারাচ্ছিল মেঘ আর নীল। কিন্তু কেউ সেই কথা মুখ ফুটে স্বীকার করবে না। শেষবারের জন্য গিনিও চেষ্টা করে মেয়েকে বোঝানোর। কিন্তু তার বোঝানোর আগে থেকেই যে মেঘ বেশ ভেঙ্গে পড়েছে সেটা তার চাল চলনে বোঝা যাচ্ছিল।
অন্যদিকে নীলের ব্যবহার ধীরে ধীরে বেশ রহস্যজনক হয়ে উঠছে। কোথাও একটা চলে যেতে চাইছে নীল। যেখানে চলে গেলে আর মেঘের সাথে দেখা হবে না তার। আর তাই জন্যই শান্তিপূর্ণভাবে সমস্তটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাইছে সে।
দুজনেই কোর্ট রুমে যায়। মহামান্য বিচারক তাদেরকে নানা রকম প্রশ্ন করে আর সব প্রশ্নের উত্তরেই নীল নিজের কাঁধে সমস্ত দোষ নিয়ে নেয়। বিষয়টা বেশ অবাক করেছিল মেঘকে। মহামান্য বিচারক তাদেরকে আরো ছয় মাস একসাথে থাকার রায় দেয়। কারণ তার মনে হয়েছে, মেঘ আর নীলের মাঝে অনেক অসম্পন্ন কথা রয়েছে যেগুলো তাদের বলা উচিত।

