নিজের মনের কথা কমলিনীকে জনিয়ে দিলো নতুন! বিরাট সিদ্ধান্তে উপনীত কমলিনী! কি করতে চলেছে নায়িকা?

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে অনন্যা আর ডল কেন এসেছে এই বাড়িতে। নতুন তো অবাক হয়ে যায়। তারপর নতুন অনন্যাকে জানিয়ে দেয় যে তার জীবনের কন্ট্রোল কারোর উপর নেই তাই সে নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নেবে। নতুন সবাইকে বলে কমলিনীর তোলা কিছু ছবি একটা প্রতিযোগিতায় পাঠিয়েছে নতুন আর সেখানে তার তোলা ছবি পছন্দ হয়েছে। এই কথা শুনে সবাই তো বেশ খুশি। কিন্তু এই খুশি সহ্য করতে পারে না অনন্যা ডল। বুবলাই বর্ষাও একদম পছন্দ করে না এসব। কারণ বুবলাই এখন তার বউয়ের কথা মতন চলে। তাই চলে আসে সেখান থেকে।
আরও পড়ুনঃ শিরিনের পাতা মৃ’ত্যু ফাঁদে পারুল! সব ফেলে পারুলকে বাঁচাতে ছুটলো রায়ান! ঘটে গেলো বিরাট বিপদ!
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কমলিনীর এই সাফল্যে তার ফটোগ্রাফি ক্লাসের সবাই তার থেকে ট্রিট চায়, বয়সে তারা ছোট হলেও কমলিনীকে এরই মধ্যে ভালোবেসে ফেলেছে। তাই কমলিনীর এই সাফল্যে তার কাছে আবদার করে এরপরই নতুনকে দেখতে পেয়ে তারা ভাবে নতুন হয়তো কমলিনীর স্বামী তাই নতুন এর কাছে আবদার করে নতুন তাদের আবদার রাখে। কথা দেয় কমলিনীর এই সাফল্যে তাদের সবাইকে খাওয়াবে নতুন। এরপরে নতুন এবং কমলিনী অনেকক্ষণ দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে। নতুন ফটোগ্রাফি ক্লাস থেকে কমলিনীকে বাড়ি নিয়ে যেতে এসেছে কিন্তু কমলিনী তার সাথে যেতে চায় না আসলে কমলে নি লোকজন কি বলবে কি ভাববে সেই নিয়ে সবসময় ভয় ভয় থাকে তাই এসবের মধ্যে নিজেকে জড়াতে চায় না। কিন্তু নতুন হাবেভাবে কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে দেয় সে কমলিনীর জন্য অন্য কিছু অনুভব করে। কমলিনী বুঝতে পারে কিন্তু বুঝতে চায় না।
এদিকে বাড়িতে মিথিল আর বাবিলের বিয়ের আলোচনা চলছে। মিটিলের বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে দুজনের বিয়ে নিয়ে কথা বলার কথাবার্তার কথা চলছে। বাড়ির সবাই মিলে যাওয়ার কথা হলেও বর্ষা এবং বুবলাই ভাবে তাদেরকে হয়তো নিয়ে যাওয়ার কোন ইচ্ছে নেই বাড়ির সকলের। কিন্তু তারা যে একেবারেই ভুল ধারণা রেখেছে সেটাই বুঝিয়ে দেয় কমলিনী। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

