শিরিনের পাতা মৃ’ত্যু ফাঁদে পারুল! সব ফেলে পারুলকে বাঁচাতে ছুটলো রায়ান! ঘটে গেলো বিরাট বিপদ!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল জানতে পারে রায়ানের এত বড় ক্ষতি করেছে তূর্য। এদিকে রায়ান তো কান্নাকাটি করতে থাকে, রায়ানের মা বরাবরের মতোই পারুলকে ভুল বোঝে আর রায়ান ভাবে পারুলই দাদুকে সব বলেছে। তার কিছুক্ষণ পর পারুল এসে রায়ানকে বলে পারুল জানতে পেরেছে কে রায়ানের ক্ষতি করেছে। তারপর রায়ানকে পারুল বলে তূর্য এই কাজ করেছে। কিন্তু তূর্য কেন এই কাজ করেছে সেটাই বুঝতে পারে না দুজনে।

Bengali serial

এরপর হঠাৎ পারুলের মনে পড়ে তার বন্ধু তাকে বলছিল শিরিন এই তূর্য প্রেম করছে, তাদের একসাথে ক্যাফেতে গল্প করতে দেখেছে তারা। তখনই পারুল রায়ানের কাছে জানতে চায় রায়ান এই ড্রামা কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা আর কাউকে জানিয়েছিল কিনা। বিশেষ করে শিরিনকে বলেছিল কিনা। রায়ান বলে সে জানিয়েছিল, তখনই পারুলের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। পারুল বলে শিরিন তূর্যকে কাজে লাগিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। প্রথমে রায়ান বিশ্বাস করতে না চাইলে পারুল রায়ানকে ভালো করে বোঝায়। তারপর রায়ান পারুলকে নিয়ে তূর্যর বাড়ি যায়, তার সাথে বোঝাপড়া করতে।

আরও পড়ুনঃ সংশোধনাগারে আগুন! জেল থেকে পগারপার রুদ্র! ছোট রানীর চালাকি হাতেনাতে ধরলো ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

তারপর রায়ান পারুল তূর্যর বাড়িতে ঢুকে তাকে একেবারে চেপে ধরে। আর ঠিক তখনই দেখতে পায় তূর্য পারুলের ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছে। রায়ান তো সেটা দেখেই বুঝতে পারে অনেককিছু। তূর্যকে সরাসরি জিজ্ঞাসা করে সে পারুলকে পছন্দ করে কিনা। তখন তূর্য সবটা স্বীকার করে। আর রায়ান সঙ্গে সঙ্গে তূর্যর ঘর থেকে পারুলের ছবিটা খুলে ফেলে এই স্পষ্ট জানিয়ে দে তূর্য যেন পারুলের কোনো ছবি ঘরে টানিয়ে না রাখে। আর পারুলও তূর্যকে স্পষ্ট করে বলে দেয় যাতে তূর্য রায়ানের কোনো ক্ষতি না করে তাহলে সে ছেড়ে দেবে কাউকে।

তারপরই রায়ান যায় শিরিনের বাড়িতে। রায়ান যাওয়ার আগেই তূর্য শিরিনকে ফোন করে সবটা বলে। তখনই রায়ান ঢোকে শিরিনের ঘরে। শিরিনের উপর রায়ান প্রথমে চিৎকার করলেও পরে ঠিক শিরিন নাটুকে কান্না কেঁদে রায়ানকে ভুলিয়ে দেয়। রায়ানও আবার ভুলে যায়। কিন্তু রায়ান শিরিনকে বলে পারুলের কাছে ক্ষমা চেয়ে তার সাথে বন্ধুত্ব করে নিতে। এরপর রায়ান বাড়ি ফিরে পারুলকে সবটা বলে। পারুল তো বিশ্বাস করে না শিরিনকে তার সন্দেহ হয়। কিন্তু রায়ানের কথা রাখতে শিরিনের সাথে রেস্টুরেন্টে যায় পারুল। সেখানেই শিরিন পারুলের শরবতে কিছু একটা মিশিয়ে তাকে খেতে দেয়। সেই খেয়ে পারুল তো অসুস্থ হয়ে পড়ে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button