কমলিনীর অপমানের বদলা নিল নতুন! ডল আর অন্যনার মুখে ঝামা ঘষে দিল সে! ফাঁ’স আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Chirosokha, Star jalsha, Bengali Serial, Bengali Television, New episode, চিরসখা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোড

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ডল আর অনন্যা যত অপমান করার চেষ্টা করে কমলিনীকে ততই তারা নিজেরা অপমানিত হয়। কমলিনীও এবারে ছেড়ে দেয় না। বসে বসে আর অপমানিত হতে পারে না সে। তাই মুখের উপর জবাব দিয়ে দেয়। তারপর অনন্যা তার প্রাইভেট কথা বলার জন্য বলে। ডল বলে এবারে যাতে কমলিনী নতুনকে বিয়ের জন্য রাজি করায়। কারণ নতুনের জীবন নাকি কমলিনী কন্ট্রোল করছে। ডলের মুখে এই কথা শুনে কমলিনী স্পষ্ট জানিয়ে দেয় যে কমলিনী ঠিক করেছে এরপর থেকে আর কোনো ভুল স্টেপ নেবে না। আর ডলের মতন একটা মেয়ের সাথে নতুনের বিয়ে কোনদিনও দেবে না।

আরও পড়ুনঃ সত্যের সন্ধানে পারুল! তুর্যর খেলা শেষ! ফের হাত মেলালো পারুল রায়ান! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

তাদের এসব কথার মাঝে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় নতুন। নতুন যে তাদের বাড়িতে হুট করে চলে আসবে সেটা কেউই আশা করেনি। অনন্যা এবং ডল তো বেশ ঘাবড়ে যায় নতুনকে সেখানে দেখে। নতুন আসলে কমলিনী তাকে সবটা বলে অনন্যা আর ডল কেন এসেছে এই বাড়িতে। নতুন তো অবাক হয়ে যায়। তারপর নতুন অনন্যাকে জানিয়ে দেয় যে তার জীবনের কন্ট্রোল কারোর উপর নেই তাই সে নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নেবে।

এরপর নতুন সবাইকে বলে কমলিনীর তোলা কিছু ছবি একটা প্রতিযোগিতায় পাঠিয়েছে নতুন আর সেখানে তার তোলা ছবি পছন্দ হয়েছে। এই কথা শুনে সবাই তো বেশ খুশি। কিন্তু এই খুশি সহ্য করতে পারে না অনন্যা ডল। বুবলাই বর্ষাও একদম পছন্দ করে না এসব। কারণ বুবলাই এখন তার বউয়ের কথা মতন চলে। তাই চলে আসে সেখান থেকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button